1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী বৈসু উৎসব উদযাপন উপলক্ষে ত্রিপুরা জনগোষ্ঠীর নারী ও তরুণীরা নানান সাজে। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী বৈসু উৎসব উদযাপন উপলক্ষে ত্রিপুরা জনগোষ্ঠীর নারী ও তরুণীরা নানান সাজে।

আলমগীর হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৩৪০ বার

পাহাড়ি ত্রিপুরা জনগোষ্ঠীর নারী ও তরুণীরা তাঁদের ঐতিহ্যবাহী পোশাক রিনাই-রিসা ও বিভিন্ন গয়নাসহ নানান সাজে সেজেছে এসেছে। তরুণরা ধুতি ও তাঁদের ঐতিহ্যবাহী শাট পড়ে প্রস্তুত। পিছিয়ে নেই শিশুরাও। তাঁরাও তাঁদের পোশাক পড়ে র্যা লীতে অংশগ্রহন করতে আসে। পুরো র্যা লীটা যেন একটা রং ধুন। তরুণীদের সাজে বিভিন্ন রঙে রাঙিয়ে তোলে র্যা লীকে।

ঐতিহ্যবাহী বৈসু উৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যা লী বের করে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ।

আজ রবিবার ( ১০ এপ্রিল ) সকাল সাড়ে নয়টায় খাগড়াছড়ি উপজেলা পরিষদ মাঠ থেকে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালী শুরু করে।

তাঁর আগে সংক্ষিপ্ত আলোচনাসভায় প্রধান অতিথি ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এপি বলেন, করোনার কারণে আমরা গত দুই বছর উৎসব পাল করতে পারেনি। এই আনন্দটা আমরা হাত ছাড়া করতে চাই না। তাই এই ধারাবাহিকতায় পাহাড়ে উৎসব শুরু হয়েছে। আজ র্যা লীর মধ্য দিয়ে। চৈত্র মাসের শেষে আমরা বৈসু পালন করি। পার্বত্য চট্টগ্রামে চারদিন ব্যাপি অনুষ্ঠান হয়ে থাকে। চাকমা, মারমা ও ত্রিপুরারা আনন্দটা করবে।

তিতি বলেন, সকল জাতিগোষ্ঠির ধর্ম-বর্ণ সকল সম্প্রদায় মিলে একাকার হয়ে আমাদের আনন্দটা ভাগাভাগি করে নিতে পারি।

জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রæ চৌধুরী অপু বলেন, করোনার কারণে আমরা দুই বছর বৈসাবি উৎসব পালন করতে পারিনি। আজকে শুরু শুভেচ্ছা বিনিময় দিন। দুই বছর পর বৈসাবি উৎসব চলছে। আজ আমরা মন দিয়ে আনন্দ করব। আমরা সবাই আনন্দ করব। আমাদের ঐতিহ্য ধরে রাখতে হবে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ বলেন, নয়ন ভরে দেখার পরিবেশ সৃষ্টি হয়েছে। পাহাড়ের ঐতিহ্য ফুটে উঠেছে। বৈসাবির উৎসবের সাফল কামনা করছি এব সবাই যেন সুন্দর ভাবে উপভোগ করতে পারি। তিনি বলেন, এখানে আইনশৃঙ্খলাসহ সামগ্রীয় বিষয়ে পুলিশ কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রæ চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদীকা শাহীনা আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম, সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজীৎ রায় দাশসহ বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের নেতারা।

এদিকে বিভিন্ন উপজেলা থেকে ত্রিপুরা জনগোষ্ঠির মানুষরা র্যা লীতে অংশগ্রহন করে। জেলা পরিষদ থেকে র্যা লী শুরু করে টাউনহলে গিয়ে শেষ হয়। র্যা লীতে ঐতিহ্যবাহী বাদযন্ত্রের তালে তালে তরুণী ও তরুণরা নেচে-গেয়ে পুরো সড়কে মাতিয়ে রাখেন। পরে ঐতিহ্যবাহী গরয়া নৃত্য পরিবেশনার মাধ্যমে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net