1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে আদিবাসী পরিষদের মানববন্ধন । - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে আদিবাসী পরিষদের মানববন্ধন ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৩২৬ বার

ঠাকুরগাঁও জেলায় ধর্মীয় দাঙ্গা সৃষ্টিকারী ও ভূমিদস্যুদের বিচারের দাবিতে মানববন্ধন পালিত হয়। ২৩ এপ্রিল শনিবার পৌর শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়। পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা ও আদিবাসী ওরাঁও সংগঠনের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন বক্তব্য দেন, সংগঠনের সভাপতি যাকোব খালকো, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, আদিবাসী ওঁরাও সংগঠনের উপদেষ্টা সুবাস কুজুর, জাতীয় আদিবাসী পরিষদের নেত্রী নয়মী টপ্য, আদেবাসী নেত্রী জসপিনা এক্কা, তেনা মুরমু প্রমুখ।

পরে জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় জেলা কালেক্টরেট চত্বরে অবস্থান নেন আদিবাসীরা। সেখানে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, আদিবাসী পরিষদের উপদেষ্টা এ্যাড. ইমরান হোসেন চৌধুরী প্রমুখ। এ ঘটনায় ২২ এপ্রিল শুক্রবার রাতেই ঘটনার মূল হোতা সাবেক পৌর কাউন্সিলর বাবুলকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, আদিবাসীদের একটি জমি দখলে ব্যার্থ হলে সাবেক কাউন্সিলর বাবুল সহ তার সহযোগিরা আদিবাসীদের বিরুদ্ধে ধর্মীয় উসকানীর মিথ্যা অভিযোগ এনে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির চেষ্টা করে মারপিট করেন। এতে আদিবাসীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net