1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ দোকানিকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ দোকানিকে জরিমানা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৩২৩ বার

পবিত্র রমযানে নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম বৃদ্ধি ঠেকাতে ও বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বাঁশখালীতে গুরুত্বপূর্ণ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমরফারুক। সোমবার (৪ মার্চ) বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত জলদী মিয়ার বাজার ও সদর এলাকার বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দোকানে মূল্য তালিকা না থাকার কারণ ও বেশি মূল্যে পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এ ১০ দোকানীকে ৯০০০ টাকা অর্থদন্ড করা হয়।

এতে চন্দন স্টোর কে ২০০০ টাকা, ফখরুদ্দীন স্টোরকে ২০০০ টাকা, আজিজ স্টোরকে ১০০০ টাকা, আল্লাহর দান স্টোরকে ১০০০ টাকা, সামসুল আলম স্টোরকে ৫০০ টাকা, জামাল স্টোরকে ৫০০ টাকা, আল্লার মালিক স্টোরকে ৫০০ টাকা, সুজন স্টোরকে ৫০০ টাকা, গ্রিন চিলি রেস্টুরেন্টেকে ৫০০ টাকা, আল মদিনা হোটেলকে ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।

পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি বিক্রয় করার কারণে ৩ রেস্টুরেন্ট মালিককেও অর্থদণ্ড করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, রমযানকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে যার ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়।এতে ব্যবসায়ীদের কারসাজি বন্ধে অভিযান পরিচালনার মাধ্যমে তাদের অর্থদণ্ড ও সতর্ক করেছি। পণ্য বিক্রয়ের মূল্য তালিকা ও ক্রয় বিক্র‍য়ের ভাউচার সংরক্ষণের জন্যে সতর্ক করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে আমরা গুরুত্বপূর্ণ বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করছি। বাজার মনিটরিংয়ের জন্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net