1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বয়স্কদের নিয়ে ছাত্রলীগের কমিটি: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শাপলা চত্বরের ঘটনা ছিল দমনমূলক শাসনের বহিঃপ্রকাশ: অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার অনলাইনে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে টেকনাফে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার উন্নয়ন কাজে গতি আনতে সাতকানিয়ায় এমপির কড়া নির্দেশ মানবিক ডাঃ মোঃ ইউছুফ আলীর বিরুদ্ধে মিথ্যা তথ্যের প্রতিবাদে ঈদগাঁওয়ে মানববন্ধন  ইসলামী ব্যাংকে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত বিএনপির অঙ্গসংগঠনগুলোতে শিগগিরই আসছে নতুন নেতৃত্ব প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ ই-জুডিসিয়ারি উদ্যোগে বিচারব্যবস্থায় গতি: বাড়ছে স্বচ্ছতা, কমছে ভোগান্তি 

বয়স্কদের নিয়ে ছাত্রলীগের কমিটি: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

লোহাগাড়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৩৬০ বার

গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগ নেতা হওয়ার বয়স নেই, ছাত্রত্ব না থাকাসহ আরও নানা অভিযোগ এনে সদ্য ঘোষিত উপজেলা ছাত্রলীগের ঘোষিত কমিটি বাতিলের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগের একাংশ। একইসঙ্গে এই কমিটির বিরুদ্ধে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে তারা।

রোববার বিকেলে (১০ এপ্রিল) উপজেলার কেঁওচিয়ার রোড ভিউ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসাইন চৌধুরী তুহিন।লিখিত বক্তব্যে তিনি বলেন, নবগঠিত কমিটির সভাপতি জামায়াত পরিবারের সন্তান। তার বিরুদ্ধে অবৈধ গ্যাস ও মাটি ব্যবসা এবং সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগসহ অনেক অভিযোগ রয়েছে। এছাড়া বর্তমানে তার ছাত্রত্ব নেই। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সভাপতির বয়স ৩১ বছর ২০ দিন। গঠনতন্ত্র অনুযায়ী তার ছাত্রলীগ করার কোনো সুযোগ নেই। অন্যদিকে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পূর্বের কমিটির সভাপতি ছিলেন। ওই সময় টাকার বিনিময়ে ছাত্রদল, ছাত্রশিবির কর্মী ও মোটরসাইকেল চুরির একাধিক মামলার আসামিকে উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদ পাইয়ে দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়েছিল।

তিনি আরও বলেন, তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা ছিল ছাত্রত্ব আছে, নির্দিষ্ট বয়সসীমা, আওয়ামী পরিবারের সন্তান, ক্লিন ইমেজ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের কমিটিতে রাখা হবে। তবে সবাইকে প্রত্যাশা বঞ্চিত করায় সকলের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে আমাদের অনুরোধ দ্রুততর সময়ের মধ্যে আর্থিক লেনদেনের মাধ্যমে গঠিত, বিতর্কিত ও অবৈধ কমিটির বিরুদ্ধে দ্রুত তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। নইলে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সম্মিলিত হয়ে দুর্বার আন্দোলন গড়তে বাধ্য হবে।এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্লাহ বাবলু, সাবেক সহ-সভাপতি রকিম উদ্দীন রকিব, আহসান উল্লাহ রিয়াদ চৌধুরী, রায়হানুল ইসলাম রাছিব, রাসেল উদ্দীন খোকন, আরফাতুল ইসলাম সাজ্জাদ, তৌহিদুল ইসলাম, পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ মানিক, ইমরান চৌধুরী, শাহাদাত হোসেন, মো. শিবলু, মো. ইমরান, জিহাদুল ইসলাম, মো. ইজাছ, মো. রিয়াদ, মো. সাইমুন, আনিসুর রহমান, মো. পিবলু, শেখ রাসেল, মো. আনোয়ার, মো. ইমন, মোঃ আরিফ, মো. সাইমুন, মো. জিহাদ ও মো. ফয়সাল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net