1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি

খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

আলমগীর হোসেন,,খাগড়াছড়ি প্রতিনিধি।
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩৩৩ বার

খাগড়াছড়িতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মো. সোহেল মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার সকালে খাগড়াছড়ি সদর থানায় দুই জনের নাম উল্লেখ করে মামলার পর এক আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত ) জাহিদ হাসান।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩মে) রাতে ঘর থেকে বাড়ির অদূরে দোকানে বাজার করতে যাওয়ার পথে ভিকটিমের গতিরোধ করে অভিযুক্তরা। পরে খাগড়াছড়ি গেইট সংলগ্ন বন বিভাগের সদর রেঞ্জ কার্যালয়ের সীমানা প্রাচীরের ভেতরে পরিত্যক্ত একটি আধা পাকা বাড়িতে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে অভিযুক্তরা।

এ সময় মোবাইলে ভিডিও ধারণ করা হয়। ধর্ষকরা এ বিষয়ে কাউকে জানালে ইন্টারনেটে ভিডিও ছেড়ে দেয়ার ভয় হুমকি দেয়। এক পর্যায়ে তার হাতের মোবাইলটিও কেড়ে নেয়া হয়। ঘটনার কয়েক ঘন্টা পর ভিকটিম থানায় এসে অভিযোগ করার পর আইনগত ব্যবস্থা নেয় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ রশীদ জানান, গ্রেফতারের পর আসামিকে শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। এজাহারভুক্ত অপর আসামি গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net