ঢাকা   ০৫:২৬:৩৮ পিএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

গণকমিশনের সাথে সরকারের কোন সম্পৃক্ততা নেই- তরিকত চেয়ারম্যান নজিবুল বশর এমপি

মোস্তফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৪৩৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১১৬ জন আলামে এবং এক হাজার মাদ্রাসার বিরুদ্ধে গনকমিশন দুদকে যে শ্বেতপত্র জমা করেছে এর কোন ভিত্তি নেই। এই তালিকার সাথে সরকারের কোন সম্পৃক্ততা নেই, তাদের দায়িত্ব সরকার নেবে না। তারা নির্বাচনের আগে বিএনপি কে আন্দোলনের ইস্যু সৃষ্টি করতে এই কাজ করেছে। শুক্রবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের ফটিকছড়ি উপজেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ নজিবুল বশর মাইজভাণ্ডারী। অনুষ্ঠানে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব, ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা ও এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, পৌরসভার মেয়র ইসমাইল হোসেন, ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ সহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, ফটিকছড়ির ক্রীড়া সংস্থা ও খেলোয়াড় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি