1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন  সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের

গুইমারা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : সোমবার, ২ মে, ২০২২
  • ৩০৩ বার

গুইমারা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। শনিবার ৩০ শে এপ্রিল গুইমারা উপজেলা পরিষদের হল রুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

গুইমারা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল আলমের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন (সাবেক) পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।

বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য মেমং মারমা, সেনাবাহিনী ২৪ আর্টিলারি ব্রিগেডের লেফটেনেন্ট মোঃ মোতালেব হোসেন, গুইমারা ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, গুইমারা রিজিয়ন ও সিন্দুকছড়ি জোন এর প্রতিনিধি সহ সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গুইমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ দুলাল আহমেদ,সাংগঠনিক সম্পাদক আনন্দ সোম,কোষাধক্ষ্য শাহ আলমসহ প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সংবাদকর্মী গন উপস্থিত ছিলেন।

এসময় প্রেস ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন,গুইমারা প্রেস ক্লাব দীর্ঘদিন থেকে সুনামের সহিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে,আগামীতে সবার সহাযোগিতা নিয়ে এভাবেই সকলের সেবা করার আশাব্যক্ত করেন তিনি।
ইফতার শুরুর আগে বিশ্ব মুসলিম উম্মাহের মাগফেরাত কামনায় এবং একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে মহান আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করেন গুইমারা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা ওসমান গণি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net