1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জোন কাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন খাগড়াছড়িতে।। - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

জোন কাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন খাগড়াছড়িতে।।

আলমগীর হোসেন,খাগড়াছড়িঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৩৩৪ বার

“সম্প্রীতি ও উন্নয়ন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি জোন কর্তৃক আয়োজিত জোন কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার(১৬মে-২০২২) সকালে খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়ামে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ সাইফুল ইসলাম সুমন, পিএসসি। উদ্বোধনী খেলায় ঠাকুরছড়া জাগরণ ক্লাব ও সায়ারে স্পোর্টিং ক্লাব নামে দুটি দল অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লেঃ কর্ণেল মোঃ সাইফুল ইসলাম সুমন বলেন, শান্তি,সম্প্রীতি ও উন্নয়ন এই উদ্দীপনাকে সামনে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছে।

এ প্রক্রিয়ায় স্থানীয় জনগোষ্ঠীকে উৎসাহ উদ্বীপনা প্রদানের মাধ্যমে বিভিন্ন খেলাধুলা ও সামাজিক কর্মকান্ডের প্রয়াস দীর্ঘদিনের পুরোনো। এই ধারাবাহিকতায় জোন কাপ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।
উক্ত টুর্ণামেন্টের বাছাইকৃত অংশগ্রহণে রিজিয়ন কাপ ফুটবল ২০২২ অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী খেলায় সায়ারে স্পোর্টং ক্লাবকে ৩-১ গোলে পরাজিত করেছেন ঠাকুরছড়া জাগরণ ক্লাব। ঠাকুরছড়া জাগরণ ক্লাব’র পক্ষে অংগ্যজাই মারমা(শান্ত) ২টি গোল ও উক্ত দলের অধিনায়ক মানস ত্রিপুরা ১টি গোল করেন।
খেলা শেষে ঠাকুরছড়া জাগরণ ক্লাব’র ফুটবল টিমের ম্যানেজার প্রজ্জ্বল ময় রোয়াজা বলেন, আমাদের ধৈর্য্য ও পরিশ্রমের ফলে আজকের এই বিজয়।আশা রাখছি আমাদের জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে শিরোপা জয়ের সম্ভাবনা আছে।আমরা খুবই আশাবাদী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ রিয়াজুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, জেলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, যুগ্ম-সাধারণ সম্পাদক ধুমকেতু মারমা প্রমুখ।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক- প্রিন্ট মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net