ঢাকা   ০২:৫৯:০০ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

জয়পুরহাটে পাঁচবিবিতে পৌর জাদুঘর উদ্বোধন

শাকিল আহমেদ জয়পুরহাট অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৬৩০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কালের বির্বতনে বিলপ্তের পথে প্রাচীনকালের ইতিহাস ঐতিহ্যগুলো নতুন প্রজন্মের নিকট তুলে ধরতে জয়পুরহাটের পাঁচবিবি পৌর সভায় প্রতিষ্ঠা করা হয় মুক্তিযুদ্ধ জাদুঘর। প্রায় ৩১ লক্ষ টাকা ব্যয়ে পৌর সভার তৃতীয় তলায় জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়। মুক্তিযুদ্ধে অবদান রাখা বঙ্গবন্ধুর বিভিন্ন কার্যকলাপসহ জেলার ৫ উপজেলার সকল মুক্তিযোদ্ধারে নামের তালিকা ও তাদের মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘরে স্থান পায়। গ্রামবাংলার মানুষ আদিকালে যেসব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র গুলো ব্যবহার করে জীবনজীবিকা চালাত। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় আদিকালে ব্যবহারের যেগুলো সমাজ থেকে হারিয়ে গিয়েছে নতুন প্রজন্মের জন্য জাদুঘরে আলামত হিসাবে রাখা হয়েছে। এছাড়া পৌর জাদুঘরের দেওয়ালে পাঁচবিবি ঐতিহ্যবাহী স্থানসুমহের ছবিগুলো স্থান পেয়েছে।

মঙ্গলবার বিকালে পাঁচবিবি পৌর জাদুঘরের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়। পৌর প্রশাসক ও প্রবীন আ.লীগ নেতা আব্দুল কাদের ব্যাপারীর সভাপতিত্বে পৌর প্রাঙ্গনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম জাদুঘরটি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভুঁইয়া, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিব, পৌর সচিব ধীমান চন্দ্র রায়, সিনিয়র সার্কেল অফিসার ইশতীয়াক আলম, জেলা আ.লীগের সহ-সভাপতি ও পিপি এ্যাডঃ নিপেন্দ্রনাথ মন্ডল, সম্পাদক জাকির হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব, মুক্তিযুদ্ধের গবেষক ও প্রবীন সাংবাদিক আমিনুল হক বাবুল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, পাঁচবিবি উপজেলা কমান্ডার মিছির আলী মন্ডলসহ পৌর কর্মকর্তারা। পৌর সচিব ধীমান চন্দ্র রায় বলেন, জাদুঘরটি অফিস বন্ধ ছাড়া প্রতিদিন সকাল ১০টা বিকাল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মোক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি