1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বলাকা উদ্যানে টিকিট কাউন্টারে হামলা কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ জনের কারাদণ্ড ও ১ জনের জরিমানা প্রদান করেন। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

ঠাকুরগাঁওয়ে বলাকা উদ্যানে টিকিট কাউন্টারে হামলা কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ জনের কারাদণ্ড ও ১ জনের জরিমানা প্রদান করেন।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ৩৩৪ বার

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বলাকা উদ্যানে টিকিট কাউন্টারে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বহিরাগত আশরাফুল নামে ১ যুবককে ১মাসের বিনাশ্রম কারাদন্ড ও নুরুল ইসলাম নামে অপর ১ যুবকের ৫শ টাকা জরিমানা করা হয়। ৫ মে বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঐ দিন রাতে একদল যুবক বলাকা উদ্যানের ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় টিকিট কাউন্টারে দায়িত্বে থাকা লোকজন তাদের টিকিট নিতে বললে ,বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে যুবকেরা দায়িত্বরতদের ধাক্কাধাকি করলে বিষয়টি পুলিশে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ যুবককে আটক করে। পরে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামানকে বিষয়টি জানালে তিনি সেখানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আশরাফুল (২০) নামে যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ ও নুরুল ইসলাম (৩৫) নামে যুবককে ৫শ টাকা জরিমানা প্রদান করেন। আশরাফুল ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ধন্দোগাঁও গ্রামের মোস্তফা ও নুরুল ইসলাম একই ইউনিয়নের গৌরিপুর গ্রামের নজির উদ্দিনের ছেলে। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, একদল যুবক বিনা টিকিটে বলাকা উদ্যানের ভেতরে প্রবেশের চেষ্টা করে। তাদের প্রবেশে বাধা দিলে টিকিট কাউন্টারে দায়িত্বরতদের ধাক্কাধাক্কি করলে তারা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে ঐ ২ যুবককে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net