1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফেরি পেতে ৯ ঘণ্টা, দৌলতদিয়ায় নারী শিশু,বৃদ্ধদের তীব্র ভোগান্তি। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার   চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার

ফেরি পেতে ৯ ঘণ্টা, দৌলতদিয়ায় নারী শিশু,বৃদ্ধদের তীব্র ভোগান্তি।

নেহাল আহমেদ
  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ২৯০ বার

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া শাখার সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, ছুটির শেষ দিন হওয়ায় গাড়ির চাপ বেড়েছে। সবগুলো ফেরিই চলছে। চেষ্টা করছি ঘাটের লোড-আনলোড ক্লিয়ার রাখতে, যাতে ফেরির ট্রিপ না কমে।

ঈদুল ফিতরের ছুটির শেষ দিনে কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষ। এতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ব্যক্তিগত যানবাহন ও যাত্রীবাহী পরিবহনের চাপ বৃদ্ধি পেয়েছে। শুক্রবার দিবাগত রাত থেকে দৌলতদিয়া ফেরিঘাটে সৃষ্টি হয়েছে তীব্র দুর্ভোগের। প্রায় ৮-৯ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে ফেরির নাগাল পেতে।অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।নেই আধুনিক মানের কোন বিশ্রামাগার,টয়লেট,সহ সুযোগ সুবিধা।আছে চিনতাই চোরের ভয়।
শনিবার (৭ মে) দুপুরে দৌলতদিয়া ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে ৭ কিলোমিটার পর্যন্ত যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ির সারি রয়েছে। এ ছাড়া সাড়ে ১৩ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ে ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় আড়াই কি.মি. অংশজুড়ে পচনশীল পণ্য পরিবহনকারী ট্রাকের সারি রয়েছে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন নদী পারাপার করার জন্য ২১টি ছোট বড় ফেরি চলাচল করছে।
খুলনা থেকে আসা সৌদিয়া বাসের যাত্রী তপু জানান, গত রাতে এসে ঘাটে দাঁড়িয়েছি। এখনো ফেরিতে উঠতে পারিনি। ফেরি পর্যাপ্ত চলছে মনে হয় না। এই দীর্ঘ সময় যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সুবর্ণ বাসে সুপারভাইজার আরেফিন বলেন, শুক্রবার সকাল ৮টায় এসেছি; এখন সকাল ৮টা বাজে। ফেরিতে উঠতে পারিনি। ১২ ঘণ্টা তো যানজটেই গেল। কতক্ষণ পর ফেরি পাবো বলতে পারতেছি না। যাত্রীরা সব অস্থির হয়ে উঠেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net