1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোরের কাগজের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাতকানিয়ায় প্রতিবাদ সভা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত

ভোরের কাগজের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাতকানিয়ায় প্রতিবাদ সভা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২২ মে, ২০২২
  • ৩৩৯ বার

১৫ মে মাদক কারবারিকে নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন, সিনিয়র রিপোর্টার রুহুল আমিনসহ পাঁচজনের বিরুদ্ধে কুমিল্লায় ১০ কোটি টাকা মানহানি মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদে সভা করেছেন সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকরা। শনিবার (২১ মে) বিকালে উপজেলার জনার কেঁওচিয়া মাদারবাড়ি রোড ভিউ হোটেলে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ প্রতিবাদ সভায় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

ভোরের কাগজের সাতকানিয়া প্রতিনিধি এম নাজিম মাহমুদের সভাপতিত্বে স্থানীয় সাংবাদিকদের নিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন, কুমিল্লার শীর্ষ মাদক ব্যবসায়ী আরফানুল হক রিফাতের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক, প্রকাশক ও সিনিয়র রিপোর্টারসহ ৫ জনের নামে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের পক্ষে আপোষহীন পত্রিকা ভোরের কাগজের বিরুদ্ধে দ্রুত এই মামলা প্রত্যাহারের দাবি করা হয়। অবিলম্বে নিঃশর্ত মিথ্যা মামলা প্রত্যাহার না করলে দেশজুড়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে সাংবাদিকরা।

এ সময় বক্তব্য রাখেন, সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন্নবী খোকন, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি সুকান্ত বিকাশ ধর, দৈনিক পূর্বদেশের প্রতিনিধি শহিদুল ইসলাম বাবর, প্রথম আলোর প্রতিনিধি মামুন মুহাম্মদ, দৈনিক সুপ্রভাতের প্রতিনিধি জাহেদ হোসাইন, জিটিভি দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি হারুনুর রশিদ, ইত্তেফাক প্রতিনিধি দিদারুল আলম, নয়া দিগন্তের প্রতিনিধি মনজুর আলম, বিজয় টিভির প্রতিনিধি নাসির উদ্দিন, আইনজীবী নজরুল ইসলাম, বাংলা টিভির প্রতিনিধি এম এ এইচ রাব্বি, গ্লোবাল টিভির প্রতিনিধি মুহাম্মদ তারেক,আমাদের নতুন সময়ের প্রতিনিধি ইকবাল হোসেন, ব্যবসায়ী নেতা মুহাম্মদ আলী, ব্যবসায়ী জাহেদুল ইসলাম রুবেল ও ইনফো বাংলার প্রতিনিধি মোহাম্মদ হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net