ঢাকা   ১১:২২:৩৬ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাগুরায় জনশুমারি ও গৃহগণনা বিষয়ে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৩৬০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার শ্রীপুর উপজেলা অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে ২৩ মে সোমবার সকালে জনশুমারি ও গৃহগণনা-২০২২ পরিচালনার নিমিত্তে উপজেলা শুমারি/জরিপ স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
‘জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’- এই শ্লোগান নিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস এ সভার আয়োজন করে।

সভায় উপজেলা নির্বাহী লিউজা-উল-জান্নাহ’র সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, থানার ওসি (তদন্ত) মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, আমলসার ইউনিয়নপরিষদের চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, কাদিরপাড়া ইউনিয়নপরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, সব্দালপুর ইউনিয়নপরিষদের চেয়য়ারম্যান পান্না খাতুন, মৎস্য অফিসার মীর লিয়াকত আলী, যুব উন্নয়ন অফিসার মোঃ রিয়াজুল ইসলাম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্য্যান অফিসার শাহিনূর রহমান।
সভায় আলোচকগণ আসন্ন জনশুমারি ও গৃহগণনা কর্মসূূচিতে নিভুল তথ্য উপাত্ত সংগ্রহে সকলকে সার্বিক সহযোগিতা করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি