1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় হাজামের মাধ্যমে খাৎনার সময় শিশুর মৃত্যু! হাজাম আটক!!! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪

মাগুরায় হাজামের মাধ্যমে খাৎনার সময় শিশুর মৃত্যু! হাজাম আটক!!!

মােঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩৬৩ বার

মাগুরায় হাজামের মাধ্যমে সুন্নাতে খাৎনা দিতে গিয়ে ইনজেকশন প্রয়োগের ভুলে দেড় বছরের শিশু জুনাইদ শেখের মৃত্যু হয়েছে বলে জানা গেছে ।
এ ঘটনায় হাজাম নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

শিশুটির প্রতিবেশী আবুল কালামসহ অনেকেই জানান, ২৭ মেশুক্রবার বেলা ১১টার দিকে মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামের সোহেল শেখের দেড় বছরের শিশুপুত্র জুনাইদকে সুন্নাতে খাৎনা দিতে আসে নজরুল ইসলাম নামে জনৈক হাজাম।

এ সময় হাজাম শিশুটিকে অবশের ইনজেকশন দিলে তার মুখ দিয়ে ফেনা তুলে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শিশুকে পরিবারের সদস্যরা মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফ আল মামুন জানান, নিজনান্দুয়ালী এলাকার একটি শিশুকে সুন্নাতে খাৎনা দিতে গিয়ে হাজামের ইনজেকশনে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে আনলে তাকে মৃত পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটির ভুলভাবে শিরায় ইনজেকশন প্রয়োগ করার জন্য মৃত্যু হতে পারে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, শিশুটি বেশ কিছুদিন ধরে মূত্রনালির সমস্যায় ভুগছিল। ডাক্তার পরামর্শ দিয়েছিল খতনা করার। তার পরিপ্রেক্ষিতে আজ সকাল ১১টার দিকে বাড়িতে হাজাম ডেকে খতনা করার সময় এ দুর্ঘটনা ঘটে। পরিবারের অভিযোগের ভিত্তিতে হাজাম নজরুল ইসলামকে আটক করা হয়েছে। তার বাড়ি ঝিনাইদহ জেলার কালিগঞ্জে। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net