1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মৃত দেখিয়ে জমি আত্মসাতের মিথ্যা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

মৃত দেখিয়ে জমি আত্মসাতের মিথ্যা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২১ মে, ২০২২
  • ৩৩১ বার

‘জীবিত বড় ভাইকে মৃত দেখিয়ে ৫৪ শতক জমি আত্মসাত’ এর মিথ্যা ও বানোয়াট অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযোগকারির বিচার দাবি করা হয়েছে।

শনিবার (২১ মে) গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান, ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামের এআইএম গোলাম কিবরিয়া রোকন।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, তারা ৬ ভাই, ২ বোন। বাবা গোলাম কাদের মণ্ডল জীবদ্দশায় বড়ভাই একেএম গোলাম মোর্তজার নামে ১৯৫৬ সালে ৫৪ শতক জমি কবলা খরিদ করেন। বাবা-মার মৃত্যুর পর বড়ভাই ১৯৯৯ সালে পৈত্রিক জমি নিয়ম অনুযায়ী সকল ভাই বোনকে সুষ্ঠুভাবে বন্টন করে দেন। তখন থেকে সকলে নিজ নিজ ভাগের পৈত্রিক জমি ভোগ দখল করে আসছে। কিন্তু ছোট ভাই গোলাম মোস্তফা নিজের ভাগের জমি বিক্রি করে দেয়। তারপর থেকে গোলাম মোস্তফা ও তার পরিবার বড় ভাইয়ের মৃত্যুর সুযোগে এতিমের জমি দখলের পায়তারা চালাচ্ছে।

আরও উল্লেখ করা হয়, তার ভাই গোলাম মোস্তফা ও স্ত্রী ছাবিনা ইয়াসমিন একজন ঠগ পর সম্পত্তি লোভী। তারা ও তাদের মেয়ে তানিয়া ইয়াসমিনের বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর নামে টাকা আত্মসাৎসহ নানা ধরণের অপকর্মের অভিযোগ রয়েছে, যা তাদের পরিবারের সম্মানহানী ও অপমানজনক। তারা মিথ্যা, ভিত্তিহীন বানোয়াট বক্তব্য দিয়ে তার নিজের বাড়িতে সাংবাদিক ডেকে এর আগে সংবাদ সম্মেলন করেছেন। তাদের অসৎ উদ্দেশ্যের সংবাদ সম্মেলনের নিন্দা জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আর মামুন, গোলাম ফারুক, আনোয়ারা বেগম, আয়শা সিদ্দিকা, মাহবুবুর রহমান, বাবলু মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net