1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে ভুতুড়ে ডিপিএস হিসাব দেখিয়ে কর্তনকৃত টাকা ফেরত দিলো ঢাকা ব্যাংক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সৈয়দপুরে ভুতুড়ে ডিপিএস হিসাব দেখিয়ে কর্তনকৃত টাকা ফেরত দিলো ঢাকা ব্যাংক

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ২২৭ বার

ভুতুড়ে ডিপিএস হিসাব দেখিয়ে গ্রাহকের সঞ্চয় (সেভিংস) একাউন্টস থেকে কেটে নেয়া টাকা ফেরত দিলো ঢাকা ব্যাংক। ভুক্তভোগী গ্রাহক দীর্ঘ দিন থেকে বিষয়টি সমাধানের দাবী জানিয়ে আসলেও ব্যাংক কর্তৃপক্ষ গড়িমসি করায় চরম হয়রানী শিকার হন।

নানা গোঁজামিল বুঝিয়ে গ্রাহককেই দোষারোপ করে ব্যাপারটা মেনে নেয়ার চাপ দিয়ে আসছিল। পরে সাংবাদিকদের শরণাপন্ন হলে ব্যাংক নিজেদের ভুল স্বীকার করে গ্রাহকের নামে নতুন করে ডিপিএস হিসাব চালু করে দিয়ে সমাধানে বাধ্য হলো। ফলে গ্রাহকটি তার কষ্টার্জিত অর্থ খোয়ানো থেকে রক্ষা পেলেন। এই ঘটনা ঘটেছে মঙ্গলবার (২৪ মে) সকালে নীলফামারীর সৈয়দপুর শহরে।

ঢাকা ব্যাংক সৈয়দপুর শাখার গ্রাহক উপজেলার কামারপুকুর ইউনিয়নের মো: জয়নাল আবেদীন হিরো জানান, বিগত ২০২০ সালের মার্চ মাসে তিনি একটি ডিপিএস হিসেব খোলেন ওই ব্যাংকে। এসময় নিয়মানুযায়ী একটি সঞ্চয়ী (সেভিংস) হিসাবও খোলা হয়।

এই সেভিংস একাউন্টসে পর্যায়ক্রমে ২৬ হাজার টাকা জমা করি। প্রতিমাসে এক হাজার টাকা করে ডিপিএস বাবদ কর্তন করার কথা। সেই হিসেবে ২৬ মাস পর্যন্ত অর্থাৎ আগামী জুন মাস পর্যন্ত অগ্রীম টাকা জমা ছিল।

অথচ গত ফেব্রুয়ারী মাসে ব্যাংকে গেলে জানানো হয় যে আমার নামে দুইটি ডিপিএস খোলা হয়েছে। এর একটি বকেয়ার কারণে অনেক আগেই ক্লোজ হয়ে গেছে। আর অন্যটিও প্রায় ৮ মাসের বকেয়া পড়েছে। এতে তাৎক্ষণিক দশ হাজার টাকা সঞ্চয়ী হিসাবে জমা করি।

কিন্তু আমি কোনকালেই একের অধিক ডিপিএস করিনি বিধায় দ্বিতীয় ডিপিএস’র কোন ডকুমেন্টসও আমার কাছে নাই। তাই তাদের কাছেই ওই ডিপিএস সংক্রান্ত কাগজপত্র দেখানোর দাবী করলে তারা গড়িমসি শুরু করে। গত তিন মাস ধরে ব্যাংক কর্তৃপক্ষ আজকাল করে কালক্ষেপন করছে। এতে আমি ব্যাপক হয়রানীর শিকার হচ্ছি।

তিনি বলেন, আমার কাছে যে চেক বা দলিল দস্তাবেজ আছে তা ডিপিএস নং ১৬২ নম্বরের। যা বন্ধ হয়ে গেছে। আর যেটা চালু আছে (নং ১৬৩) তার কোন কিছুই আমার বা ব্যাংক কারো কাছেই নাই। এটা কি করে সম্ভব? কাগজপত্রহীন ডিপিএস কিভাবে ব্যাংক চালু রেখেছে? আমি যদি ইতোমধ্যে মারা যেতাম তাহলে আমার নমিনি বা ওয়ারিশরা কিভাবে ওই ডিপিএস’র টাকা দাবী করতো?

তাছাড়া ক্লোজ হয়ে যাওয়া ডিপিএস’র তামাদি হওয়া বা বকেয়া পড়ার কোন নোটিশ করা হয়নি। খেয়ালখুশি মত তারা ভুতুড়ে ডিপিএস খুলে সেটাতে আমার সঞ্চয়ী হিসাব থেকে টাকা কেটে নিয়ে আমাকে হয়রানীতে ফেলেছেন। না দিচ্ছেন চলমান ডিপিএস’র চেক, না দিচ্ছেন সেভিংস একাউন্টস’র জমাকৃত টাকার হিসাব।

এমতাবস্থায় ভোগান্তির ব্যাপারে পরিচিত সাংবাদিকদের জানালে তারা লিখিত অভিযোগ নিয়ে ব্যাংকে যোগাযোগ করেন সোমবার (২৩ মে)। এইদিনও ব্যাংক কর্তৃপক্ষ কোন হার্ডকপি দেখাতে পারেননি। এমনকি অনলাইন সার্ভারেও এ সংক্রান্ত কোন তথ্য দিতে পারেননি।

এর প্রেক্ষিতে ব্রাঞ্চ ম্যানেজার একদিনের সময় নেন। আজ সকালে ডেকে নিয়ে তিনি নতুন করে তৈরীকৃত চেক প্রদান করে ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এতে হারানো টাকা ফেরত পাওয়ার একটা নিশ্চয়তা পেয়ে কিছুটা হলেও স্বস্তি পেয়েছি। তবে এভাবে হয়রানীর বিষয়টা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

বিষয়টি নিয়ে ঢাকা ব্যাংক সৈয়দপুর শাখার ম্যানেজার মোর্শেদ উল আলমের সাথে কথা হলে তিনি ব্যাংকের ত্রুটি স্বীকার করে বলেন, মূলত এটা ভুলক্রমে হয়েছে। বদলী হয়ে যাওয়া কর্মচারী আরিফ এটি করেছে। তার ভুলের জন্য আমরা অনুতপ্ত।

তিনি বলেন, গ্রাহকের টাকা তসরুফ হওয়ার কোন সুযোগ নাই। এমন কোন ব্যাপার এটা নয়। ডিপিএস’র মেয়াদ শেষে স্বয়ংক্রিয়ভাবে সমুদয় টাকা গ্রাহকের সেভিংস একাউন্টেই ডিপোজিট হয়ে যেত। এতে ঘাবড়ানোর কারণ নেই। তবে বিষয়টা আমার অগোচরে ছিল। তাই এটুকু বিলম্ব ও হয়রানী হয়েছে। এজন্য আমি দুঃখিত। (ছবি আছে)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net