1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ী আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার

আশুলিয়ায় ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ী আটক

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ২২ মে, ২০২২
  • ৩১৬ বার

সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রবিবার (২২ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ।

এর আগে শনিবার (২১ মে) রাত ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার বিসমিল্লাহ হোটেলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

এ সময় নাঈম আহমেদ আদিল (৩৭) ও নান্না (৩৩) নামের আরও দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পলাতকরা ইয়াবার ডিলার বলে জানায় আটককৃতরা।

আটককৃতরা হলেন, যশোর জেলার মনিরামপুর থানার খরিংচি গ্রামের দীন মোহাম্মদের ছেলে মোঃ সোহেল রানা(২৯), মানিকগঞ্জ জেলার সদর থানার কোঠাদারা গ্রামের মোঃ আব্দুল খালেকের ছেলে মোঃ জাকির হোসেন বাবু (২৫) ও কিশোরগঞ্জ জেলার সদর থানার বাকসরটিলা গ্রামের ফরিদ মিয়ার ছেলে মোঃ হারুন অর রশিদ (২২)। তারা সকলেই আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক ব্যাবসা করতো বলে জানা যায়।

এ ব্যাপারে আশুলিয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, গতকাল রাতে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আশুলিয়ার বাইপাইল এলাকায় রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করছে। পরে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে সকল প্রকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net