1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় বাধা উপেক্ষা করে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

আশুলিয়ায় বাধা উপেক্ষা করে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৪৬১ বার

সাভারের আশুলিয়ায় বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলা উত্তর। ঢাকা জেল উত্তর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ তমিজ উদ্দিন তমিজের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলটি ঢাকা আরিচা মহাসড়কের গণবিশ্ববিদ্যালয় এলাকা থেকে বের হয়। মিছিলটি কোহিনুর গেইটের সামনে এলে যুবলীগ ছাত্রলীগের বাধার সম্মুখীন হয়।

পরে তারা বাধা উপেক্ষা করে মিছিল করে। উল্লখ্য, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি, ছাত্রদল নেতাদের ওপর পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদ এবং আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে পূর্বনির্ধারিত কর্মসূচি ছিলো আজ। বিক্ষোভ মিছিলে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সুমন,যুগ্ন-আহবায়ক ইমরান হোসাইন,ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া থানা ছাত্রদল নেতা আফলাতুল আহমেদ সজীব,ছাত্রনেতা আজান,ছাত্রনেতা মনির,ছাত্রনেতা জনি দেওয়ান প্রমুখ।

এসময় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ তমিজ উদ্দিন তমিজ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা সকাল বাধা উপেক্ষা করে মিছিল করেছি। যত বাধাই আসুক আমরা তা প্রতিহত করে রাজপথে থাকবো ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net