1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক সহ আটক - ২ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক সহ আটক – ২

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : রবিবার, ২২ মে, ২০২২
  • ৩৩০ বার

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ভাউলারহাট এলাকায় ৮ম শ্রেণির ছাত্রী (১৩) ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করা হয়। ২২ মে রবিবার ভোররাতে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ফুটানি বাজার নামক এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। এর আগে গত ২১ মে শনিবার ঐ ছাত্রীর পিতা বাদী হয়ে সদর থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ভাউলার হাট নামক এলাকায় স্কুলে যাতায়াতকালে প্রায়ই ঐ স্কুল ছাত্রীকে প্রেম নিবেদন সহ নানা রকম কু-প্রস্তাব দিয়ে আসছিল দুলাল (৩০) নামে এক বখাটে। গত ১৬ মে স্কুল থেকে ফেরার পথে দুলাল সহ অন্যান্য আসামীরা স্কুল ছাত্রীর পথরোধ করে জোরপূর্বক অটোরিক্সাযোগে স্থানীয় ট্রাক-ট্যাংকলরী অফিসে নিয়ে যায়। পরে দুলাল স্কুল ছাত্রীটিকে ঘরের ভেতরে ঢুকিয়ে জোরপূর্বক ধর্ষন করে। ধর্ষনের ভিডিও গোপনে মোবাইল ফোনে ধারণ করে রাখে।

পরে অন্যান্য অভিযুক্তরা এসে স্কুলছাত্রীটিকে মোবাইলে ধারণকৃত ভিডিও দেখিয়ে বলে এ ঘটনা কাউকে জানালে তা ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে বলে হুমকি দেয়। পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক মো: দুলাল ও সাজু নামে ২ জনকে আটক
করে। ধর্ষক দুলাল ঐ এলাকার সোলেমান আলীর ছেলে। অপর আসামীরা হলেন — ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার চুনিহারি এলাকার সাজু (৩২), কাচনা গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে দুলাল (৩৫), পদমপুর গ্রামের পয়গাম আলীর ছেলে আলমগীর হোসেন (৪০), হরিন্দা গ্রামের মৃত ঘুটুর ছেলে হাফিজুর রহমান (৪৫) ও একই গ্রামের খকেন (৫০)। ২২ মে রবিবার ছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়। ঠাকুরগাঁও জেলার সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম বলেন, আটককৃত দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net