1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ)

তিতাসে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৪০২ বার

কুমিল্লার তিতাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ (অনুর্ধ-১৭) উ‌দ্ধোধন করা হয়েছে।

রবিবার (১৫ মে) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে এ খেলা উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মোঃ মহসিন ভূইয়া।

এছাড়াও আরো উপস্থিত, উপজেলা সহকারী কমিশনার ভূমি কেএম আবু নওশাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের-আলম, সাইদুর মেম্বার, লিয়াকত মেম্বার, আজহারুল মেম্বার ও রুবেল মেম্বার প্রমুখ।

উ‌দ্ধোধনী প্রথম খেলায় অংশ গ্রহণ কর‌েন তিতাস উপজেলা সদর কড়িকান্দি ইউ‌নিয়ন বনাম মজিদপুর ইউ‌নিয়ন।

নকআউট পদ্ধ‌তি‌তে উপজেলার ৯টি ইউ‌নিয়‌ন প্রতি‌যো‌গিতায় অংশ গ্রহন করবে।

এ বিষ‌য়ে তিতাস উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার এটিএম মোর্শেদ বলেন, পড়া‌শোনার পাশাপাশি উপ‌জেলার শিক্ষাথী‌দের শারী‌রিক ও মান‌সিক বিকাশ সাধ‌ন, নানা সামা‌জিক অবক্ষয় রো‌ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ (বালক) প্রতি‌যো‌গিতা গুরুত্বপূণর্ অবদান রাখ‌ছে ব‌লে আ‌মি বিশ্বাস ক‌রি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net