ঢাকা   ০৯:৫৬:০০ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মীরসরাই পৌরসভার

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৫৩৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং মীরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) অনূর্ধ্ব-১৭’র ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
রবিবার (২৯ মে) বিকেলে উপজেলার মীরসরাই স্টেডিয়ামে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মাষ্টার দিদারুল আলমের সঞ্চালনায় উক্ত ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান। আরও উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, মীরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুল আহসান হাবীব সহ প্রমুখ।

উক্ত ফাইনাল খেলায় মীরসরাই পৌরসভা এবং ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন একাদশের মধ্যকার ফাইনাল খেলায় ৩-০ গোলে মীরসরাই পৌরসভা জয়লাভ করে। ম্যান অব দ্যা ফাইনাল ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় বিজয়ী দলের তারেক।

উপজেলা ক্রীড়া সংস্থার সূত্রে জানা য়ায, এই টুর্নামেন্টের মাধ্যমে জেলা পর্যায়ে খেলার জন্য খেলোয়াড় বাছাই করা হয়েছে। টুর্নামেন্টে মীরসরাই ১৬ টি ইউনিয়ন এবং ২ টি পৌরসভা ১৮টি দল অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি