1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় চোরাই মোটরসাইকেলসহ ১৪ চোর গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী

মাগুরায় চোরাই মোটরসাইকেলসহ ১৪ চোর গ্রেফতার

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২
  • ২৮৪ বার

মাগুরায় চোরাই মোটরসাইকেল ও বাইসাইকেলসহ আন্তজেলা চোর চক্রের ১৪ সদস্যকে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ।
উদ্ধারকৃত মটরসাইকেলের বাজার মূল্য আনুমানিক ১০লক্ষ টাকা।

২৯মে রবিবার বিকালে মাগুরা সদর থানার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল হাসান জানান, সম্প্রতি মাগুরায় কয়েকটি মটরসাইকেল চুরির ঘটনায় দুটি মামলা হয়। অভিযোগের সূত্র ধরে শনিবার রাতে মাগুরা সদরের পাজাখোলা নামকস্থান হতে একটি মোটরসাইকেলসহ নাজমুল হাসান মুন্নাকে গ্রেফতার করে পুলিশ। পরে মুন্নার দেয়া স্বীকারোক্তি অনুসারে রাতে মাগুরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই আরো পাঁচটি মটরসাইকেল ও ছয়টি বাইসাইকেল সহ ১৩ জন চোর চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়।

চুরির সাথে জড়িত গ্রেফতারকৃত হলেন, মহম্মদপুরের কানুটিয়ার লালন ফকিরের ছেলে মনিরুল ইসলাম মাজেদ, একই থানার নিকরহাটা গ্রামের খবির মোল্যার ছেলে শওকত হোসেন, দূর্গাপুর গ্রামের ইউনুস আলীর ছেলে তুহিন হোসেন, সদর উপজেলার সাজিয়াড়া গ্রামের মোশাররফ মোল্যার ছেলে জুয়েল রানা, ডেফুলিয়া গ্রামের মহর আলীর ছেলে ইব্রাহিম হোসেন শাকিল, মাগুরা শহরতলীর বাটিকাডাঙা গ্রামের সেলিম শিকদারের ছেলে সাগর শিকদার, সত্যপুর গ্রামের নায়েব আলীর ছেলে এনামুল হোসেন তামিম, নিজনান্দুয়ালী গ্রামের রবিউল ইসলাম, একই এলাকার আলম শেখের ছেলে সালাম শেখ, পারনান্দুয়ালী গ্রামের ইয়াকুব শেখের ছেলে রেজাউল ইসলাম, একই গ্রামের কালু শেখের ছেলে শহিদুল ইসলাম, আঠারখাদা গ্রামের আক্কাস বিশ্বাসের ছেলে এনামুল বিশ্বাস, এছাড়া যশোর জেলার ঘোপ এলাকার মৃত শুকুর মোল্যার ছেলে আবুল বাশার মোল্যা।

আটককৃতদের জিঞ্জাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকা থেকে মটরসাইকেল ও বাইসাইকেল চুরি করে পার্শ্ববর্তী নড়াইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, ঝিনাইদহসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে চুরির মামলা দিয়ে কোটে প্রেরন করা হয়েছে বলে জানয়েছেন,মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net