1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যাত্রীদের বাঁচানো সেই এসআই হেলাল উদ্দিন পুরস্কৃত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

যাত্রীদের বাঁচানো সেই এসআই হেলাল উদ্দিন পুরস্কৃত

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৩৭৬ বার

সাভারের নবীনগরে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে অস্ত্রধারীর হাত থেকে যাত্রীদের রক্ষাকারী সেই ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিনকে আর্থিকভাবে পুরস্কৃত করেছে বাংলাদেশ পুলিশ প্রশাসন।

শুক্রবার (২০ মে) বিকেলে মুঠোফোনে কথা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, গতকাল বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি (অ্যাডমিন) আমিনুর ইসলাম তার কার্যালয়ে আমার সাহসিকতার পুরুস্কার হিসেবে আমাকে ১০ হাজার টাকা দিয়েছেন, যা আমার কাছে ১০ কোটি টাকার সমান। আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এতবড় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিজ হাতে পুরস্কার দিয়েছেন, এটা আমার জন্য অনেক বিশাল প্রাপ্তি। এ জন্য স্যারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আইজিপি স্যার ও ঢাকা জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমি কোনো ধরনের পুরস্কার বা কোনো স্বীকৃতির আশায় এই কাজ করিনি। শুধুমাত্র আমার দায়িত্ববোধ থেকে এই কাজটি করেছি। এ ঘটনায় ওই অস্ত্রধারীদের হাতে আমার প্রাণও যেতে পারতো। আল্লাহর রহমতে কিছু হয়নি। কিন্তু সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন সংবাদমাধ্যমে আমাকে নিয়ে সংবাদ প্রচার করার পর থেকে অনেকেই আমাকে নিয়ে প্রশংসা করেছেন। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে আমার ছবি শেয়ার করে আমাকে ধন্যবাদ জানিয়েছেন। সবাই এসব পোস্টের নিচে আমার ভালো কাজের প্রশংসা করে আমাকে বাহবা দিচ্ছেন। আসলে এই প্রশংসা আমার একার না, এটা পুরো বাংলাদেশ পুলিশ বাহিনীর।

প্রসঙ্গত, গত সোমবার (১৬ মে) রাত ১০টার দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় সেনা শপিং কমপ্লেক্সের সামনে সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অস্ত্রধারী কয়েকজন যুবক আক্রমণ করলে পাশেই ডিউটি শেষ করে বাসায় ফেরার জন্য দাঁড়িয়ে থাকা এসআই হেলাল উদ্দিন বিষয়টি দেখতে পেয়ে দৌড়ে গিয়ে সেই বাসে ওঠেন। অস্ত্রধারী এক যুবককে পেছন থেকে ঝাপটে ধরে ফেলেন। পরে ওই অস্ত্রধারীর সাথে তার ধস্তাধস্তির সুযোগে অস্ত্রধারীর সাথের অন্য দুইজন বাসের জানালা দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে উপস্থিত জনতা এসআইয়ের কাছ থেকে অস্ত্রধারী ওই যুবককে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয়। পরে আহত অবস্থায় নাজমুল (৩১) নামের ওই যুবককে আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মঙ্গলবার (১৮ মে) সকাল ৯টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় বুধবার (১৯ মে) সন্ধ্যায় আশুলিয়া থানায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে হত্যা ও দস্যুতার চেষ্টার পৃথক দুটি মামলা দায়ের করে। যার একটির বাদী এসআই হেলাল উদ্দিন নিজেও।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net