1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যুবলীগের মিছিলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ২ যুবক আহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত 

যুবলীগের মিছিলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ২ যুবক আহত

এফ এ নয়নঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২
  • ২৭৩ বার

গাজীপুরের টঙ্গীতে মিছিলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাতুল (২০) ও সুজন ৩০ নামে ২ যুবকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ২৯শে মে রবিবার দুপুর ২ঘটিকার সময় টঙ্গীর আউচপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত রাতুল ও সুজন মহিলা আওয়ামীলীগ নেত্রী আয়েশা আক্তার আশার ছোট ভাই যুবলীগ নেতা ইসমাইল হোসেনের অনুসারী। মিছিলে যাওয়াকে কেন্দ্র করে এলাকার স্থানীয় ফরহাদ হোসেন আহত সুজনকে মোবাইলে ফোন করে নিয়ে সঙ্গীয় আবু সাঈদ, বাবু, আব্দুল হাই, রুবেলসহ অজ্ঞাতনামা কয়েকজন মিলে সুজন ও তার সাথে থাকা রাতুল কে এলোপাথাড়ি মারধর করে এবং ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আগাত করে।

ঘটনাস্থলে থাকা এলাকাবাসী ও আহতদের সাথে কথা বলে জানা যায়, গত ২৮শে মে মহানগর যুবলীগ আয়োজিত স্বরণ সভায় ইসমাইলের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলে সুজনের ডাকে সারা দিয়ে ফরহাদের কিছু লোকজন ইসমাইলের মিছিলে অংশগ্রহন করে। আর এই ঘটনায় ফরহাদ চড়াও হয়ে সুজনকে মোবাইলে ডেকে নিয়ে এলোপাথাড়ি মারধর করে। এসময় সুজনের সাথে থাকা রাতুল কে প্রচুর মারধর করে সন্ত্রাসীরা। রাতুল ও সুজনের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে গুরুত্বর আহত অবস্থায় রাতুল ও সুজনকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রথমিক চিকিৎসা দিয়ে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি উন্নত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম জানান, মারামারির ঘটনার কথা শুনে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net