ঢাকা   ০৬:৪৬:১৪ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শরণখোলায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ইউএনও

মোঃ শাহীন হাওলাদার/ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩৪৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কালবৈশাখীর কবলে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই আলম সিদ্দিকী। ঝড়ের সময় তার চলন্ত গাড়ির ওপর বিশাল এক চাম্বুল গাছ ভেঙে পড়ে। এতে গাড়িটির সামনের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হলেও প্রাণে বেঁচে যান ইউএনও এবং চালক সুজনসহ চার আনসার ও দুই স্টাফ।

ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে আজ শনিবার (২৮ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মঠেরপাড় একলাকার আঞ্চলিক মহাসড়কে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা গাছ কেটে ইউএনওর গাড়িটি উদ্ধার করেন।

এদিকে কালবৈশাখীতে অসংখ্য ঘরবাড়ি, গাছপালা বিধ্বস্ত হয়েছে। প্রায় আধাঘণ্টা ধরে চলা ভারি বৃষ্টি ও প্রবল ঝড়ে উপজেলার ব্যাপক ক্ষতি হয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা উপজেলার বিদ্যুৎ ব্যবস্থা।

ইউএনও নূর-ই আলম সিদ্দিকী বলেন, ‘আমি এবং উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত নিজ নিজ গাড়িতে রাজৈর গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি পরিদর্শনে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে দুপুর আড়াইটার দিকে গাড়িটি মঠেরপাড় এলাকার আঞ্চলিক মহাসড়কে উঠতেই ঝড় শুরু হয়।

এরই মধ্যে সড়কের পাশের বিশাল এক চাম্বুলগাছ ভেঙে গাড়ির ওপর এসে পড়ে। গাড়িতে চালক, স্টাফসহ আটজন ছিলাম। গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও আমরা সবাই অক্ষত আছি। গাছটি গাড়ির মাঝখানে পড়লে আমরা সবাই মারা যেতাম। উপজেলা চেয়ারম্যানের গাড়িটি আমাদের কিছুদূর পেছনে ছিল।

শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত বলেন, ‘সকালে রাজৈর গ্রামের লুৎফর মুন্সীর বসতঘর আগুনে পুড়ে যায়। আমি এবং ইউএনও সাহেব সেই বাড়িতে গিয়েছিলাম। ফেরার পথে ঝড়ের কবলে পড়ি। আমার সামনে তার গাড়ি চলছিল। এ সময় হঠাৎ গাছটি গাড়ির ইঞ্জিন কভারের ওপর ভেঙে পড়ে। মাঝ বরাবর পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি