ঢাকা   ০৩:৫৮:৪৩ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শ্রীনগরে কালবৈশাখী ঝড়ে লন্ড-ভন্ড দুইটি গ্রাম, আহত ১০

আব্দুর রকিব,শ্রীনগর সংবাদদাতাঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৪৩৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুন্সীগঞ্জের শ্রীনগরে কালবৈশাখী ঝড়ের তান্ডবে দুটি গ্রামের প্রায় ৩০টি টিনের ঘর ভেঙে পড়েছে ও আহত হয়েছে প্রায় ১০জন। গত বৃহস্পতিবার মাঝরাতের বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ফুলকচি ও কাদুরগাও গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার উপজেলা সহকারী কমিশনার ভূমি ব্যরিস্টার সজিব আহমেদ, মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য এম মাহাবুব উল্লাহ কিসমত ও উপজেলা মহিলা ভইস চেয়ারম্যান রোহানা বেগম ক্ষতিগ্রস্থ পরিবার ও বাড়িঘর পরিদর্শন করে।

সরেজমিনে গিয়ে দেখাজায়, কাদুরগাও ও ফুলকচি গ্রামের দুইটি মুরগির খামার, মানুষের বসবাসের ঘর ও রান্ন ঘর ভেঙ্গে গেছে। এতে আহত হয়েছে নরি ও শিশুসহ বেশ কয়েকজন।
কোলাপাড়া ইউপি সদস্য মাহবুব শাহ জানান, রাত দুইটার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয় । ঝড়ের তান্ডবে আমার ওয়ার্ডর প্রায়৩০ টি ঘর ভেঙে পড়েছে। কয়েকটি ঘড়ের টিনের চাল উড়ে গেছে। এর মধ্যে দুটি মুড়গির খামার রয়েছে। আহত হয়ে বেশ কয়েকজন উপাজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিও রয়েছে।

শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ বলেন, গত রাতের কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই আমাদের লোকজন অ্যাসেসমেন্ট এর জন্য ঘটনাস্থলে রয়েছে। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত তা আমাদের জানা নেই। তাৎক্ষণিকভাবে সহযোগিতা বলতে খাদ্য সহযোগিতা ছাড়া কিছু দিতে পারব না। পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ বুঝে নগদ অর্থ ও টিন দেওয়া হবে।

শ্রীনগর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তোহা মো. শাকিল বলেন, বেশ কয়েকজন আহত রাতে চিকিৎসা নিতে আসে। তার মধ্যে এক পরিবারের ৩জন ঘরের নিচে চাপা পরে যাওয়া রোগী আশে। দুইজনের অবস্থা অশংঙ্কা জনক হওয়ায় তাদের ঢাকা মিডফোর্ড হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি