1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সয়াবিন তেলের দাম মুল্য তালিকার চেয়ে বেশি রাখার দায়ে গুইমারায় ৩ ব্যাবসায়িকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২

সয়াবিন তেলের দাম মুল্য তালিকার চেয়ে বেশি রাখার দায়ে গুইমারায় ৩ ব্যাবসায়িকে জরিমানা

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি
  • আপডেট টাইম : সোমবার, ৯ মে, ২০২২
  • ২৮০ বার

ভোজ্যতেলের দাম মুল্য তালিকার চেয়ে বেশি রাখায় দায়ে খাগড়াছড়ির গুইমারা বাজারে ২টি ও উপজেলার জালিয়াপাড়ায় বাজারে ১টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ মে) দুপুরে গুইমারা বাজারে সয়াবিন তেলের দাম মূল্যের চেয়ে বেশি রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় গুইমারা বাজারের মিলন ষ্টোরকে ৮ হাজার টাকা ও মেসার্স চন্দ্রিমা ষ্টোরকে ৮ হাজার টাকা এবং জালিয়াপাড়ার নবী ষ্টোরকে ৪ হাজার টাকা জরিমান করা হয়।

গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: তুষার আহমেদ ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের পরিচালনাকারী গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন,গুইমারা বাজারের কয়েক জন ব্যবসায়ীর বিরুদ্ধে সয়াবিন তেলের দাম মূল্য চেয়ে বেশি রাখার অভিযোগ ছিলো। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তিনি আরো বলেন, সাধারণ মানুষ থেকে মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি কারী ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপজেলা নির্বাহী কার্যালয়ের দায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তা,সাংবাদিক, গুইমারা থানা পুলিশ সদস্য ও স্থানীয় ব্যাবসায়ী সহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net