1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হঠাৎ পানি বৃদ্ধিরপাওয়ায় দৌলতদিয়ানপারা পারে বিড়ম্বনা। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

হঠাৎ পানি বৃদ্ধিরপাওয়ায় দৌলতদিয়ানপারা পারে বিড়ম্বনা।

নেহাল আহমেদ।রাজবাড়ী।
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৩৩৩ বার

সরোজমিনে দেখা যায় ৩ নম্বর ঘাট দিয়ে শুধু পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে এবং ৭ নম্বর ঘাট দিয়ে ব্যক্তিগত গাড়ি, পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস পারাপার করা হচ্ছে। এছাড়া দীর্ঘদিন বন্ধ রাখার পর নতুন করে ৬ নম্বর ফেরি ঘাটটি চালু করা হয়েছে। এ ঘাটে শুধু ছোট ফেরি ভিড়তে পারে। ঘাট বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ সারি।

দীর্ঘ সময় অপেক্ষায় থাকা ট্রাকচালকরা জানান, রাতদিন এখন ট্রাকের ভেতরে পার করতে হচ্ছে, আমাদের কষ্টের কথা বলে কোন লাভ হবে না। ঘাটে এলে ভোগান্তিতে পরতেই হবে।

বিআইডাব্লিউটিএ এর সহকারী প্রকৌশলী শাহ আলম জানান, আমাদের দুই পারের মোট তিনটি ঘাটের পন্টুনে পানি উঠেছে। পাটুরিয়া প্রান্তের ঘাটটি ঠিক করা হচ্ছে। এর পর দৌলতদিয়া প্রান্তের ঘাট দুটি ঠিক করা হবে। একটি মাত্র রেকার মেশিন থাকায় ঘাট সংস্কারে বিলম্ব হচ্ছে।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন জানান, হঠাৎ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দৌলতদিয়া প্রান্তে দুটি ঘাট ও পাটুরিয়া প্রান্তে একটি ঘাট বন্ধ হয়ে যাওয়ায় দৌলতদিয়া পাটুরিয়া নৌপথের দৌলতদিয়া প্রান্তে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দৌলতদিয়া প্রান্তে ঘাট দুটি দ্রুত সংস্কার করে যানবাহন পারাপারের উপযোগী করা হবে। এছাড়াও দীর্ঘদিন যাবত বন্ধ ৬ নম্বর ফেরি ঘাটটি চালু করা হয়েছে। বন্ধ ঘাট দুটি চালু হলে যানবাহনের সিরিয়াল কমে যাবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net