ঢাকা   ০৬:৩৬:৪১ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত স্মৃতিচারণ, আড্ডা ও প্রীতিভোজে মুখরিত বন্ধুদের মিলনমেলা রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত  কুমিল্লায় ইন্টারনাল মেডিসিন দিবসে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায়  জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা ও  আলোচনা সভা অনুষ্ঠিত  শিমুলিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ শিমুলিয়া ইউনিয়নে ৭৭ জনের মাঝে পুষ্টিচাল বিতরণ বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যরাতে পুকুরের মাছ লুট-বসতঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ ৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন 

কুষ্টিয়ায় শিক্ষর্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফয়সাল চৌধুরী।।
  • আপডেট টাইম : রবিবার, ২২ মে, ২০২২
  • ৩৮৪ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুষ্টিয়া সদর উপজেলায় তানভির রহমান শিশির (২৫) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ মে) সদর উপজেলার পৌর এলাকার ৫৪ আর্জুনদাস আগরওয়ালা সড়কের একটি ভাড়া বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তানভির রহমান শিশির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর গ্রামের সৌদি আরব প্রবাসীর বজলুর রহমানের ছেলে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের ম্যাথমেটিক্সে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিল।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী বজলুর রহমানের স্ত্রী ছেলেদের পড়াশোনার জন্য কুষ্টিয়া শহরে বাসা ভাড়া নিয়ে থাকেন। গত শুক্রবার (২০ মে) বজলুর রহমানের স্ত্রী ছোট ছেলে শিহাব উদ্দিনকে সঙ্গে নিয়ে দৌলতপুর গ্রামের বাড়িতে যান। বড় ছেলে শিশির কুষ্টিয়ার বাসায় একাই ছিল। রবিবার (২২ মে) শিশিরের ছোট ভাই শিহাব উদ্দিনের স্কুলে ক্লাস থাকায় কুষ্টিয়ার বাসায় একাই ফিরে আসে। কিন্তু বাসায় এসে বড় ভাই শিশিরকে অনেক ডাকাডাকি করে কোনও সারাশব্দ না পেয়ে সানসেডের উপর উঠে দেখতে পায় শিশির গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে নিহতের মামা খালিদ হাসান রিংকু জানান, কি কারণে শিশির আত্মহত্যা করল আমরা বুঝতে পারছি না।

এ প্রসঙ্গে বাড়ির মালিক সেলিনা বেগম বলেন, গত রাতে বারান্দা ও ঘরের লাইট জ্বলে থাকা দেখে আমরা শিশিরকে ডাকি কিন্তু সে আমাদের ডাকে কোনো সারা দেয়নি। পরে রাতেই তার মাকে ফোন করে বিষয়টি বলেছি। শিশিরের মা তখন বলেছিল। শিশির হয়তো রাতে ঘুমিয়ে গেছে সেই কারণে বুঝতে পারছে না। সকালে ফোন দিয়ে ওকে বলব।

এ সময় বাড়ির মালিক সেলিনা বেগমের ছেলে মিথুন বলেন, ওই ছেলে অনেক রাত করে বাড়ি ফিরত। ওকে আমাদের কাছে হতাশাগ্রস্ত ও নেশাগ্রস্ত মনে হতো।

এ ব্যাপারে কুষ্টিয়া সদর থানার সাব ইন্সেপেক্টর এসআই কামরুল জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের পর আসল ঘটনা জানা যাবে।

তিনি আরও জানান, ওই ঘর থেকে গাঁজা স্বদৃশ্য কিছু জিনিস আমরা পেয়েছি।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আমাদের কাছে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি