1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসের মজিদপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

তিতাসের মজিদপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মে, ২০২২
  • ২৩২ বার

কুমিল্লা তিতাস উপজেলার ৯নং মজিদপুর ইউনিয়ন পরিষদে ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা হয়েছে। আসন্ন অর্থ বছরে এক কোটি ৮৪ লাখ ৩২ হাজার ৭০২ টাকা বাজেট ঘোষণা করা হয়। যা গত অর্থ বছরের চেয়ে ১৩লাখ ৫ হাজার ৪২০ টাকা কম।

সোমবার (৩০ মে) বিকেলে উক্ত ইউনিয়নের শাহ্পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার।

ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উক্ত বাজেট অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।

এসময় ইউপি সচিব আনোয়ার হোসেন এর পরিচালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ মোজাম্মেল হক, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক প্রধান, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমেদ ভূঁইয়া, গৌরিপুর অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শাহ আলম সরকার প্রমূখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের সকল ওয়ার্ডের সদস্য ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net