1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাটগ্রামে আলোচিত হত্যা কান্ড - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

পাটগ্রামে আলোচিত হত্যা কান্ড

জুয়েল কে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ৩৮ আসামী কারাগারে

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৩২৭ বার

পাটগ্রামের বুড়িমারী স্হল বন্দরে আলোচিত জুয়েল হত্যা কান্ডে জড়িত ৩৮ জন আসামী কে কারাগারে পাঠিয়েছেন,আদালত। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে গুজব ছড়িয়ে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক শহীদুন্নবী জুয়েল (৫০) কে পিটিয়ে আগুনে পুড়িয়ে হত্যা মামলার ৩৮জন পলাতক আসামী আত্মসমর্পণ করলে
বুধবার (১১ মে) বিকেলে জ্যেষ্ঠ বিচারিক আমলি আদালত-৩ এর বিচারক জয়নাল আবেদীন তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
লালমনিরহাট কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ মুসা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান , জুয়েল হত্যা মামলায় পলাতক ৩৮ জন আসামী আত্মসমর্পণ করতে আদালতে আসেন। তাদের জামিন আবেদন করেন আইনজীবীরা। তবে শুনানি শেষে তা নাকচ করেন বিচারক। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, জুয়েল হত্যা, পুলিশের উপর হামলা ও বুড়িমারী ইউনিয়ন পরিষদ ভবনে হামলা মামলায় এজাহারভুক্ত ৩৮জন আসামী দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন। তারা বেশ কিছু দিন হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। বুধবার (১১ মে) তারা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করতে এলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আসামী পক্ষের আইনজীবী ফিরোজ হায়দার লাভলু জানান, এজাহারভুক্ত আসামী মোঃ রুমেল মিয়াকে আটকের পর ৩৭জন আদালতে আত্মসমর্পণ করেন। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়। জামিন পেতে জেলা জজ আদালতে আমরা আপিল করবো। এর মধ্যে পুলিশ এখন পর্যন্ত ৫০জনকে গ্রেফতার করেছে। এছাড়া স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছেন আরও ১২জন। তাদের মধ্যে জামিনে রয়েছেন অনেকেই।
উল্লেখ্য যে, গত ২৯ অক্টোবর রাত ৮টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারের বাসকল এলাকায় শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছিল। এ হত্যা কান্ডটি বাংলাদেশের জন্য বহুল আলোচিত ঘটনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net