1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদযাপন শুরু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

বাঁশখালীতে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদযাপন শুরু

বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ২৮৩ বার

“ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালীতে ভূমি সেবা সপ্তাহ-২০২২ পালিত হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের নাগরিক কর্নারে বুথ স্থাপন করে এ কার্যক্রম শুরু হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ উমর ফারুক এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী। আরো উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সকল কর্মকর্তা বৃন্দ ও তহশিলদারগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপজেলার সকল সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধিসহ প্রমূখ।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশিত সকল কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। “ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চলমান নানাবিধ কার্যক্রমের অগ্রগতি সাধিত হয়েছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই ভূমি মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত ভূমি সেবা নিশ্চিত করতে বাঁশখালী ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসগুলো কাজ করে যাচ্ছে। শতভাগ ই-নামজারীকরণ, ভূমি উন্নয়ন কর আদায়করণ ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিষ্ট্রেশন করা হচ্ছে। প্রতিদিন গণশুনানী, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, অফিসের বাইরে খোলা স্থানে গণশুনানী গ্রহণ, মিসকেইসের দ্রুত নিস্পত্তিকরণ, ভূমি উন্নয়ন কর আদায়করণে ক্যাম্পিং, সেমিনার ও মাইকিং করে সচেতনতা সৃষ্টি করণ, বেদখলকৃত খাস জমি উদ্ধার, মুজিব বর্ষের ঘর নির্মাণেও খাস জমি উদ্ধার, অনলাইনে সায়রাতমহল ইজারা প্রদান, ভিপি সম্পত্তির লীজ নবায়নের ফি আদায়,মোবাইল কোর্টের মাধ্যমে খাস জমি উদ্ধার,খাল, ও ছড়া উদ্ধারসহ বিভিন্ন কাজ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, ১৯-২৩ মে ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য ভূমি সেবা সপ্তাহ উদযাপনে উপজেলা ভূমি অফিস ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। মানুষের দোরগোড়ায় সেবা পৌছে দিতে অনলআইন ভূমি সেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net