1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোরের কাগজ প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে মামলা করার রাউজান প্রেস ক্লাবের প্রতিবাদ সভা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

ভোরের কাগজ প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে মামলা করার রাউজান প্রেস ক্লাবের প্রতিবাদ সভা

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩৪৪ বার

জাতীয় দৈনিক ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন, সিনিয়র রিপোর্টার রুহুল আমিনসহ ৫জনের বিরুদ্ধে কুমিল্লায় হয়রানী মুলক মিথ্যা মামলা করায় প্রতিবাদ সভা করেছেন রাউজান প্রেস ক্লাব। গতকাল ২৭ মে শুক্রবার সকাল ১০ টার সময় রাউজান জলিল নগরস্থ কাজী প্লাজা রাউজান প্রেস ক্লাব কার্যলয়ে প্রতিবাদ অনুষ্টিত হয়।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম। রাউজান প্রেস ক্লাবের সাধারন সম্পাদক দৈনিক ভোরের কাগজ পত্রিকার রাউজান প্রতিনিধি এম রমজান আলীর সঞ্চলনায় অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক আজাদীর রাউজান প্রতিনিধি মীর মোহাম্মদ আসলাম, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার রাউজান প্রতিনিধি, প্রদীপ শীল, রাউজান প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি অপরাধ জগত পত্রিকার প্রতিনিধি এম জাহাঙ্গীর নেওয়াজ, সংগঠনের সহ সভাপতি গেস্নাবাল টিভি ও গণকন্ঠ পত্রিকার রাউজান প্রতিনিধি, নেজাম উদ্দিন রানা, রাউজান প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক সাঙ্গু পত্রিকার প্রতিনিধি, কামাল হাবিবি, রাউজান প্রেস ক্লাবের অর্থ সম্পাদকদৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক অর্থনীতি পত্রিকার প্রতিনিধি কামরুল ইসলাম বাবু, রাউজান প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক দৈনিক সকালের সময় পত্রিকার রাউজান প্রতিনিধি. আমির হামজা, রাউজান প্রেস ক্লাবের সদস্য দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি, শাহাদাত হোসেন সাজ্জাদ, রাউজান প্রেস ক্লাবের সদস্য দৈনিক ইনফো বাংলা পত্রিকার প্রতিনিধি লোকমান আনসারী, রাউজান প্রেস ক্লাবের সদস্য দৈনিক আজকের পত্রিকার রাউজান প্রতিনিধি আরফাত হোসাইন, দৈনিক গণমুক্তি পত্রিকার প্রতিনিধি রায়হান উদ্দিন প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী,সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন,সিনিয়র রিপোর্টার রুহুল আমিনসহ ৫জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যহারের দাবী জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net