1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

মাগুরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৪৫৩ বার

মাগুরার শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ১৯মে ২০২২ বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।
১৬ মে ২০২২ সোমবার শুরু হওয়া ৪ দিন ব্যাপি (অনুর্ধ ১৭) বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নের ৮ টি দল অংশগ্রহণ করে।

ফাইনাল খেলায় ১নং গয়েশপুর ইউনিয়ন ফুটবল একাদশ ২-০ গোলে ৩নং শ্রীকোল ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে বিশাল ব্যবধানে পরাজিত করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা- উল- জান্নাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ১নং গয়েশপুর ইউনিয়নপরিষদের চেয়ারম্যান আবদুল হালিম মোল্লা, ৩নং শ্রীকোল ইউনিয়নপরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, ৪নং শ্রীপুর সদর ইউনিয়নপরিষদের চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহানসহ অন্যরা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম ও সহকারী অধ্যাপক শিশির শিকদারের ধারাবর্ণনায় এ ফাইনাল খেলায় দর্শকে মাঠ ছিলো পরিপূর্ণ ।
খেলায় গয়েশপুর ইউনিয়নের নিশান ম্যান অব দ্য ম্যাচ, রাকিব ম্যান অব দ্য টুর্নামেন্ট, নিশান সর্বোচ্চ গোলদাতা ও শ্রীকোল ইউনিয়ন ফুটবল একাদশের গোলরক্ষক মেহেদী হাসান সেরা গোলরক্ষক নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net