1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১ 

মাগুরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী পালিত

মোঃ সাইফুল্লাহ;
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মে, ২০২২
  • ২৮৬ বার

মাগুরায় শ্রীপুর উপজেলা বি এন পি ও এর অঙ্গ সংগঠন সমূহের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০মে ২০২২ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা বি এন পি’র আহবায়ক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দীনের বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল পরিচালনা করেন শ্রীপুর উপজেলা বি এন পি’র সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান।শ্রীপুর উপজেলা বি এন পি’র আহবায়ক আলহাজ্ব খন্দকার আব্বাসউদ্দীন সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা বি এন পি’র অন্যতম নেতা শিকদার মন্জুরুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা যুবদলের সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল,সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহম্মেদ, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গোলাম জাহিদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বি এন পি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান খান, শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জিয়াউল হক ফরিদ, শ্রমিক দলের উপজেলা সভাপতি আব্দুল আলিম খান, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ বদরুল আলম লিটু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম
,শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এনায়েত হোসেন মোল্লাসহ আরো অনেকে।

আলোচনা সভার পূর্বে শ্রীপুর থানা মসজিদের প্রধান খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা ফয়সাল আলমের পরিচালনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net