1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙ্গায় শিশু ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মাটিরাঙ্গায় শিশু ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার

আলমগীর হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২৪৮ বার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধর্ষণ চেষ্টার অভিযোগে তোয়ান আলী(৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত শুক্রবার(১৩ মে) সকালে মাটিরাঙা ২নং পৌর ওয়ার্ড, নতুনপাড়া এলাকায় ভুক্তভোগী শিশুটির পিতা ব্যাটারি চালিত অটোরিক্সা চালাতে বাড়ির বাহির যায়। মা গরুর জন্য ঘাস কাটতে যায়। এ সুযোগে ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় তোয়ান আলী। শিশুটি চিৎকার করলে তোয়ান আলী পালিয়ে যায়।

ঘটনার পর ভিকটিমের পার্শ্ববর্তী লোকজন পিতা-মাতাকে খবর দিলে থানায় এসে অভিযোগ করার পর তাৎক্ষণিক অফিসার ইনচার্জ মোহাম্মদ আলীর নেতৃত্বে থানার সাব ইন্সপেক্টর কাজী হুমায়ুন কবির অভিযান চালিয়ে তোয়ান আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাহারায় পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net