1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে ভিক্টোরি আইটি একাডেমির শুভ উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী-৫ আসন এর এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল  ওলামা দল চট্টগ্রাম মহানগর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদুল ফিতরে আজ বিক্রি হচ্ছে ১৭ মার্চের ট্রেনের টিকিট চন্দনাইশ পৌরসভায় আগুনে পুড়ে ভষ্মিভূত বসতঘর এমপি কাজলের সাথে ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আনোয়ারায় মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন মাগুরায়  সরকারি আবাসনের গাছ বিক্রির সম্পূর্ণ টাকা নিলো বিএনপি নেতা! কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক ও লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  ঈদগাঁওয়ে এম ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক কলেজে শিক্ষার্থীদের বরণ ও ক্লাস উদ্বোধন  সৈয়দপুরে পৌরসভা ভিজিএফ চাল বিতরণ করেন পৌর প্রশাসক তাকলিমা

লাকসামে ভিক্টোরি আইটি একাডেমির শুভ উদ্বোধন

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মে, ২০২২
  • ২৬০ বার

লাকসাম উপজেলার বেকার যুবকদের ফ্রিল্যান্সিং খাতে দক্ষ করে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আজ ১৮ই মে, ২০২২ খ্রিস্টাব্দে লাকসাম উপজেলার পশ্চিমগাঁও কলেজ রোডে “ভিক্টোরি আইটি একাডেমি” এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভিক্টোরি আইটি একাডেমির ফিতা কেটে শুভ উদ্বোধন করেন লাকসাম উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ আবু ছায়েদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস, এন.এফ এন্ড বি.এন হাই স্কুল এর প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল, ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের সভাপতি মোঃ ফয়সাল হোসেন বাপ্পি, সাধারণ সম্পাদক জহিরুল কাইয়ূম, কোষাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম সাকিব সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন বলেন একাবিংশ শতাব্দীর চ্যালেন্জ মোকাবেলায় আইটি শিক্ষার বিকল্প নেই। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী আলী বলেন আইটি শিক্ষার পাশাপাশি তরুন সমাজকে তথ্য ও প্রযুক্তির কুফল সর্ম্পকে সচেতন হতে হবে। এ সময় সংগঠনের পৃষ্ঠপোষক ও লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের বলেন লাকসাম উপজেলার দক্ষ যুব সমাজ গঠনে ভিক্টোরি আইটি একাডেমি কার্যকরী ভূমিকা পালন করবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় লাকসাম উপজেলার জনপ্রিয় সামাজিক সংগঠন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন এর তত্ত্বাবধানে লাকসাম উপজেলা ও পাশ্ববর্তী এলাকার যুব ও যুবনারীদের তথ্য ও প্রযুক্তি জ্ঞানে দক্ষ ও ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠনের উদ্দেশ্য ভিক্টোরি আইটি একাডেমি গঠন করা হয়েছে। বর্তমানে ৮টি কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net