1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিগ্রই একটি কার্যকর যুদ্ধের ঘোষণা আসবে : ছাত্রদল সম্পাদক জুয়েল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

শিগ্রই একটি কার্যকর যুদ্ধের ঘোষণা আসবে : ছাত্রদল সম্পাদক জুয়েল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৫৯০ বার

শিগ্রই একটি কার্যকর যুদ্ধের ঘোষণা আসবে মন্তব্য করে ছাত্রদলের সাধারন সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেছেন, এদেশের সর্বস্তরের মানুষ ও সাধারন শিক্ষার্থীদের আহ্বান জানাবো এদেশের গণমানুষের অধিকার আদায়ে শিগ্রই একটি কার্যকর যুদ্ধের ঘোষণা আসবে। যেই যুদ্ধের সর্বাধিনায়ক থাকবেন দেশ নায়ক তারেক রহমান ও সামনে থেকে নেতৃত্ব দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। তাই সকলকে সেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।

মঙ্গলবার দুপুর ১১ টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে, সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর ছাত্রলীগের অব্যহত নির্যাতনের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।

এসময় সাইফ মাহমুদ জুয়েল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই ফ্যাসিস্ট সরকারকে গণমানুষের অধিকার নিশ্চিত করতে বারবার আহ্বান করেছেন। এই সরকারকে এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বলেছেন। এই ফ্যাসিস্ট সরকার যখন দেশনায়ক তারেক রহমানের আহ্বানে সাড়া দেয়নি তখন তিনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ফয়সালা রাজপথেই হতে হবে।

এর আগে ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও সাধারন সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net