ঢাকা   ০৬:৫৮:১৯ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

কালাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শাকিল আহমেদ জয়পুরহাট অফিস ঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৪৪১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জয়পুরহাটের কালাইয়ে পুকুরে ডুবে মায়া আক্তার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে পাঁচগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। নিহত শিশু হলেন, কালাই পৌরসভার পূর্ব সড়াইল গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।
থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় থেকে এসে উপজেলার পুনট পাঁচগ্রাম মৃধা পাড়ার সরাফত প্রামানিকের পুকুরে অন্য শিশুদের সঙ্গে গোসল করতে নামে মায়া আক্তার। শিশুটি সাঁতার না জানায় পুকুরে ডুবে যায়। এসময় অন্য শিশুরা মায়া আক্তারকে দেখতে না পেয়ে চিৎকার দিয়ে উঠে। পরে স্থানীয়রা পুকুরে নেমে শিশুকে খুঁজতে শুরু করে। এমতাবস্থায় পুকুরের পানির তল থেকে শিশুকে উদ্ধার করা হয়। তৎক্ষনাৎ ঘটনাস্থল থেকে শিশুকে দুপুর ২টায় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুকে মৃত ঘোষণা করেন।

শিশুর নানা ইব্রাহিম হোসেন বলেন, আমার নাতনি ২ বছর যাবত আমার বাড়িতে থাকে। এখানেই পাঁচগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে। আজকে দুপুরে স্কুল থেকে নাতনি এসে পুকুরে অন্য শিশুদের সঙ্গে গোসল করতে যায়। এরপর আমার নাতনি সাঁতার না জানায় পুকুরে ডুবে যায়। খোঁজাখুঁজির পরে পুকুরের পানির তল থেকে নাতনিকে উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, পুকুরের পানিতে ডুবে মায়া আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি