ঢাকা   ০৫:২১:৩১ এএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত স্মৃতিচারণ, আড্ডা ও প্রীতিভোজে মুখরিত বন্ধুদের মিলনমেলা রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত  কুমিল্লায় ইন্টারনাল মেডিসিন দিবসে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায়  জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা ও  আলোচনা সভা অনুষ্ঠিত 

চট্টগ্রাম-দোহাজারী রেলে সেবা বঞ্চিত ১০ হাজার যাত্রী।বছরের অধিককাল ধরে বন্ধ দুই জোড়া ট্রেন

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৫০৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম-দোহাজারী রেল লাইনে বছরের অধিককাল ধরে বন্ধ রয়েছে ২ জোড়া
যাত্রীবাহী লোকাল ট্রেন। ফলে দোহাজারী থেকে চট্টগ্রাম পর্যন্ত ১২টি
স্টেশনের অন্তত ১০ হাজার যাত্রী রেল সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
করোনা পরবর্তী সারাদেশে পর্যায়ক্রমে সকল আন্তঃনগর ও মেইল ট্রেন
চলাচল শুর“ হলেও চট্টগ্রাম-দোহাজারী রেল লাইনে ২ জোড়া লোকাল ট্রেন এখনো
বন্ধ রয়েছে। তবে একটি ডেমু ট্রেন চালু থাকলেও তা দোহাজারী স্টেশনে
আসে সন্ধ্যা ৭টায় পুনরায় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ফেরত যায়।

রেলওয়ে সূত্রে জানা যায়, গত ২০২১ সালের ৫ এপ্রিল থেকে এ লাইনে ট্রেন
চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম-দোহাজারী রেল লাইনের মধ্যে ১২টি স্টেশন রয়েছে।
স্টেশনগুলো হচ্ছে ঝাউতলা, ষোলশহর, জানালী হাট, গোমদন্ডি, বেঙ্গুরা, ধলঘাট,
পটিয়া, চক্রশালা, খরনা, কাঞ্চননগর, খানহাট ও হাশিমপুর। এ সকল স্টেশন থেকে
প্রতিদিন কমপক্ষে ১০ হাজার যাত্রী রেল যোগে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায়
যাতায়াত করে থাকে। বর্তমানে লোকাল ট্রেন ২টি বন্ধ থাকায় এসব মানুষ রেল
সেবা থেকে বঞ্চিত রয়েছে। দোহাজারী স্টেশন থেকেই প্রতিদিন ৩’শ থেকে
৪’শ জন যাত্রী যাতায়াত করত। চন্দনাইশ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক
দোহাজারীর বাসিন্দা নবাব আলী বলেছেন, বিগত ১ বছর আগেও ভোরের ট্রেন
ধরে এ অঞ্চলের শত শত মানুষ নিরাপদে চট্টগ্রাম শহরে যাতায়াত করতেন। রেলে
যাতায়াত নিরাপদ ও ভাড়া কম হওয়ার কারণে যাত্রী সংখ্যা ছিল পর্যাপ্ত।

লোকাল ট্রেনগুলো বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে এ সকল যাত্রীদের। এই ব্যাপারে
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনছার আলীর বলেন,
উর্ধ্বতন কর্তৃপক্ষের কোন নির্দেশনা না পাওয়ায় চট্টগ্রাম-দোহাজারী রেল
লাইনে লোকাল ট্রেন চালু করা যায়নি। এ বিষয়ে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক
(ভারপ্রাপ্ত) আবুল কালাম চৌধুরীর বলেছেন, কারণে এই রেল লাইনে লোকাল
ট্রেন বন্ধ রয়েছে তা বিস্তারিত জানেন না, তবে এ ব্যাপারে খোঁজ খবর
নিয়ে প্রয়োজনে উর্ধ্বতন কর্মকতার সাথে আলোচনার মাধ্যমে পদক্ষেপ
গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি