1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জ্ঞানের আলো জ্বালানোর একজন দক্ষ কারিগর ছিলেন সাংবাদিক সিদ্দিক আহমেদ- ড. অনুপম সেন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

জ্ঞানের আলো জ্বালানোর একজন দক্ষ কারিগর ছিলেন সাংবাদিক সিদ্দিক আহমেদ- ড. অনুপম সেন

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৪১৩ বার

প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও মুক্তিযুদ্ধের সংগঠক সিদ্দিক আহমেদ ফাউন্ডেশনের নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একুশে পদক পাওয়া সমাজবিজ্ঞানী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেছেন, জ্ঞানের আলো জ্বালানোর একজন দক্ষ কারিগর ছিলেন প্রয়াত সাংবাদিক সিদ্দিক আহমেদ। তাঁর জ্ঞান আদর্শ অনুসরণ করলে নতুন প্রজন্ম পাবে আলোর পথ।তিনি আরও বলেন, তাঁকে চট্টগ্রামের সক্রেটিস বলা হলেও ভুল হবে না। সমাজ ও রাষ্ট্রে যেসব মানুষ আলোর পথ দেখায় তাঁদের মধ্যে সিদ্দিক আহমেদ একজন।

তিনি কবি, গল্পের লেখক, সাংবাদিক ও অনুবাদক ছিলেন। তাঁর জ্ঞানের পিপাসা ছিল অসীম। বই ও অসাধারণ সাহিত্য জ্ঞানের অধিকারী ছিলেন তিনি।গতকাল সন্ধ্যায় রাউজানের নোয়াপাড়া পথেরহাটের দি কিং অব নোয়াপাড়া মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।ফাউন্ডেশনের সভাপতি প্রয়াতের ভাই মুহাম্মদ শামীম আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রয়াত সাংবাদিক সিদ্দিক আহমেদের পুত্র বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান সিদ্দিকী। উদ্বোধকের বক্তব্য রাখেন রাউজানের সংসদ পুত্র তরুণ রাজনীতিক ফারাজ করিম চৌধুরী।অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাসিক আন্দরকিল্লা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ নুরুল আবসার, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন, চেয়ারম্যান মুহাম্মদ বাবুল মিয়া, ভুপেশ বড়ুয়া প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net