ঢাকা   ০৯:৫৭:১৯ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে ফিল্মী স্টাইলে কার থেকে নেমে প্রতিপক্ষের ঘরে দিলো আগুন; বাবা সহ ২ ছেলে আটক ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২৮২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও জেলায় ভাই-ভাইয়ের জমির বিরোধে ফিল্মী স্টাইলে বাবা ও দুই সন্তান মিলে কারে করে বড় ভাইয়ের বাড়ীতে গিয়ে ঘরে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বড় ভাই এসাদুল্লাহর একটি ঘর সম্পুর্ণরূপে ভস্মিভূত হয়। পরে ৯৯৯-এ কল দিলে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে এবং ঘটনাস্থল থেকে ইব্রাহিম মাস্টার, হাজ্জাদ বিন ইব্রাহিম ও সাজ্জাদ বিন ইব্রাহিম নামে তিনজনকে আটক করে।সেই সাথে জব্দ করা হয় সন্ত্রাসী কার্যকলাপে ব্যবহৃত ঢাকা মেট্রো গ-১৭-৩৪৬৫ রেজিঃ নম্বরের লাল রঙের একটি প্রাইভেট কার। ৪ জুন শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিণ ঠাকুরগাঁও মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঐ এলাকার এসাদুল্লাহ ও তার ছোট ভাই ইব্রাহিম মাস্টারের মধ্যে পৈতৃক জমির বাটোয়ারা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই প্রেক্ষিতে শনিবার দুপুরে ছোট ভাই ইব্রাহিম ও তার দুই ছেলে হাজ্জাজ ও সাজ্জাদ প্রাইভেট কারে করে বড় ভাই এসাদুল্লাহর বাসায় গিয়ে একটি ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় এসাদুল্লাহ এ কাজে বাঁধা প্রদান করতে গেলে তাকে তার দুই ভাইস্তা মারধর করে। পরে ৯৯৯- এ কল করলে ফায়ার সার্ভিস ও সদর থানার পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বাবা ও দুই ছেলেকে আটক সহ তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে। হাসপাতালে চিকিৎসাধীন এসাদুল্লাহ জানান, আমার ছোট ভাই পুর্ব পরিকল্পিতভাবে আমার ঘরে আগুন দেয় এবং আমাকে মারধর করে।

এ ঘটনায় ন্যায় বিচারের আশায় আমি আইনি পদক্ষেপ নিচ্ছি। এ বিষয়ে আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন জানান, ভাই-ভাইয়ের জমির বিরোধে ইব্রাহিম মাস্টার তার বড় ভাইয়ের ঘরে আগুন ধরিয়ে দিয়েছে-ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তানভিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।এসময় পুলিশ ঘটনাস্থল থেকে বাবা ও তার দুই ছেলেসহ একটি প্রাইভেট কার থানায় নিয়ে আসে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হবে। এদিকে এ রিপোর্ট লিখা অব্দি এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি