ঢাকা   ১১:৩৪:০৮ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমিতি খুলে কোটি টাকা আত্মসাতের অভিযোগ — আদালতে মামলা ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ১ জুন, ২০২২
  • ৪৮৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় সমবায় সমিতি খুলে কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। সমিতির পরিচালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ আলী ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে ইতিমধ্যে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জমা করেছেন ভুক্তভোগীরা। অভিযোগে জানা যায়, এরশাদ আলী ও সঙ্গীয় একটি চক্র ঐ এলাকায় কয়েকটি সমিতি খুলেন। পরে স্থানীয়রা সেখানে ঋন পাওয়ার আশায় সঞ্চয় জমা করেন কোটি টাকার উপরে। দীর্ঘদিন ধরে ঋন প্রদান না করলে সদস্যরা তাদের সঞ্চয়ের টাকা ফেরত চান। কিন্তু এরশাদ ও সঙ্গীয় চক্রটি সদস্যদের টাকা না দিয়ে তাদের সাথে অশোভন আচরন ও হুমকি-ধমকি প্রদান করেন। পরে ভুক্তভোগী মানুষজন ঠাকুরগাঁও জেলা প্রশাসক, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার, ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ বেশ কয়েকটি দপ্তরে লিখিত অভিযোগ জমা করেন।

এছাড়াও বালিয়াডাঙ্গী থানা ও আদালতে বেশ কয়েকটি মামলা দায়ের করেন। এ ঘটনায় ওই সমিতির পরিচালক বালিয়াডাঙ্গী উপজেলার আরাজী সরলিয়া (জোতপাড়া) গ্রামের মৃত রহিম উদ্দীনের ছেলে এরশাদ আলী, প্রতারক চক্রের সদস্য আব্দুর রাজ্জাক, মো: আবু সাঈদ, মো:সাইফুল ইসলাম, মো: আবেদুর রহমান, মোছা: রুমা আক্তার, মোছা: হালিমা বেগম রয়েছেন। ভুক্তভোগীরা জানান, অভিযুক্ত এরশাদ ও সিন্ডিকেট চক্রটির সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও তারা বর্তমানে সবাই আইনের চোখ ফাঁকি দিয়ে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। তবে প্রধান অভিযুক্ত এরশাদ পলাতক রয়েছেন। সদস্যদের মামলা ভিন্নখাতে প্রবাহিত করতে ও বিপুল পরিমাণ অর্থ স্থায়ীভাবে আত্মসাতের উদ্দেশ্যে প্রতারক চক্রটি মুল অভিযুক্ত এরশাদকে প্রাণে মেরে ফেলতে পারে বরে আশংকা প্রকাশ করেন। এ অবস্থায় তাদের জমানোকৃত সঞ্চয়ের টাকা ফেরতের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতি অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি