1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

তিতাসে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৩০৭ বার

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীদের চলমান উপবৃত্ত বহাল রাখার দাবিতে সারাদেশের ন্যায় কুমিল্লা তিতাস উপজেলার সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (৫ জুন) সকালে উপজেলা চত্বর মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

উক্ত মানববন্ধন ও স্মারকলিপি প্রধানের সময় উপস্থিত ছিলেন, জগতপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, কলাকান্দি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার সহকারী শিক্ষক মোঃ মফিজুল ইসলাম, বন্দরামপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার মোঃ সাদেকুর রহমান, রওজাতুল উলুম স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক রহমতুল্লাহ, ও উমরপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক আবু নাঈমসহ শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো জাতীয়করণ, নীতিমালা ২০১৮ বাস্তবায়ন, ডাটাবেজ চূড়ান্তকরণ, পাঠদানের অনুমতির স্থগিত আদেশ প্রত্যাহার, রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোর্ড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো বোর্ডের কোর্ডে অন্তর্ভুক্তকরণ, শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা, একজন অফিস সহায়কের পদসৃষ্টি সহ পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার অটোপাসের প্রজ্ঞাপন জারি করণের দাবিতে এস্মারকলিপি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net