ঢাকা   ০২:৫৭:৪৭ এএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত স্মৃতিচারণ, আড্ডা ও প্রীতিভোজে মুখরিত বন্ধুদের মিলনমেলা রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত  কুমিল্লায় ইন্টারনাল মেডিসিন দিবসে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায়  জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা ও  আলোচনা সভা অনুষ্ঠিত 

পদ্মা সেতুর ৪২ টি পিলারের সাথে মিল রেখে ৪২টি বেলুন উড়িয়ে লাকসামে আনন্দ র‌্যালি

এম,এ মান্নানঃ-
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৪৩৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:
ছবিঃ পদ্মা সেতুর ৪২ টি পিলারের সাথে মিল রেখে ৪২টি বেলুন উড়িয়ে লাকসামে আনন্দ র‌্যালি

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে লাকসামে আনন্দ র‌্যালি করেছে বাংলাদেশ পুলিশ ও বিভিন্ন সংগঠন। শনিবার বিকালে লাকসাম থানা পুলিশের আয়োজনে ও সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মহিতুল ইসলামের
নেতৃত্বে র‌্যালি বের করা হয়।

র‌্যালি শুরুতে সবাইকে মিষ্টি বিতরণ করা হয় এবং পদ্মা সেতুর ৪২ টি পিলারের সাথে মিল রেখে ৪২টি বেলুন উড়িয়ে র‌্যালি যাত্রা শুরু করে। আনন্দ মিছিলটি পুরো পৌর শহর প্রদক্ষিণ শেষে থানা চত্ত্বরে এসে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন,লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মেজবাহ উদ্দিন ভুইঁয়া,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দীন শামীম, সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন সানি, সম্পাদক আমিনুল তুষার, পৌর কাউন্সিলার ,আবদুল আজিজ, খলিলুর রহমান,শাহাজাহান,আবু সায়েদ বাচ্চু প্রমুখ।

এদিকে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আয়োজন হয়েছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করছেন দেশের কণ্ঠশিল্পীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি