ঢাকা   ০৪:০১:৩৭ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি ঠাকুরগাঁওয়ের হরিপুরে রবিউল, সম্পাদক টাঙ্গাইলের রুমী ।

মোঃ মজিবর রহমান শেখ
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৩০৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে ৯০৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার এমএএস রবিউল ইসলাম সবুজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রবিশালের প্রার্থী সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনসুর হেলাল পেয়েছেন ৫২৩ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে ৫৪৫ ভোট পেয়ে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার সালাহ উদ্দিন আহামেদ রুমি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কর্মরত সহকারী শিক্ষা অফিসার মেরিনা হাসনাত পেয়েছেন ৩৯৯ ভোট। নির্বাচনে মোট ভোটার ছিল ১৯০০ জন। মোট ভোট কাস্ট হয়েছ ১৪৪৬ টি। বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির প্রধান নির্বাচন কমিশনার এদিন রাত ৯ টায় সরকারিভাবে নির্বাচনের ফলাফল নিশ্চিত করেছেন। শনিবার (৪ জুন) সরাদেশের ৮ বিভাগে একযোগে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও তথা উত্তরবঙ্গের কৃতি সন্তান দক্ষ, মেধাবী ও নিবেদিত এই শিক্ষা কর্মকর্তা বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তার নিজ উপজেলা ও জেলার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ ও শিক্ষানুরাগীরা অভিনন্দন জানিয়েছেন। এ বিষয়ে রবিউল ইসলাম সবুজ বলেন, “সারা দেশে আমার প্রিয় সহকর্মীদের ভালবাসা পেয়ে এবং আকুন্ঠ সমর্ধন ও সার্বজনীন ভোটে নির্বাচিত করায় আমি মুগ্ধ হয়েছি। জাতির জনক বঙ্গবন্ধর সোনার বাংলা গড়ার অংশ হিসাবে প্রাথমিক ও গণশিক্ষা নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে পরিকল্পনা ও ভাবনা রয়েছে আমার সুপ্রিয় সহকর্মিগণ আমার হাতে বিজয়ের পতাকা তুলে দেয়ায়, আমি তা আন্তরিকার সাথে মাঠ প্রর্যায়ে সহকর্মিদের সাথে কাঁধে কাঁদ মিলিয়ে বাস্তবায়ন করার অঙ্গিকার করছি। পাশা পাশি আমার জীবনের শ্রেষ্ঠটুকু দিয়ে হলেও সহকর্মিদের সুখে দুঃখে পাশে থেকে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবো ইনশাল্লাহ”।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি