1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বোরহানউদ্দিনে খাল দখলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ৪০ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী

বোরহানউদ্দিনে খাল দখলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ৪০ হাজার টাকা জরিমানা

বোরহানউদ্দিন ( ভোলা) সংবাদাতা ঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৪৬৩ বার
ছবি ঃ বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারে খাল দখল করে স্থাপনা নির্মাণ।

মাটি ভরাট এবং ময়লা আবর্জনা দ্বারা খাল ভরাট এবং পানির প্রবাহ বন্ধ করার অপরাধে বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারের দুইজন ব্যবসায়ীকে ৪০,হাজার টাকা জরিমান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যায় ওই বাজারে এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, প্রভাবশালী মহল বোরহানগঞ্জ বাজারের পূর্বপাশে” বোরহানগঞ্জ খালটি” অবৈধভাবে দখল, ভরাট করে স্থাপনা নির্মাণ করেন। যার কারণে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়। পক্ষিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার হুমায়ুন কবির বলেন,এ বরাটের পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে। পানি নামতে না পারায় ইউনিয়নের ২,৩,৪,৫,৬,৭ নং ওয়ার্ড, পাশ্ববর্তী টবগী ইউনিয়নের ২টি ওয়ার্ডের বসবাসকারীদের ফসল পানিতে ডুবে গেছে।এতে ধান উৎপাদনে মারাক্তক ব্যাঘাত সৃষ্টি হয়।

এ সমস্ত দখলদারদের বিরুদ্ধে নির্বাহী কর্মকর্তা মঙ্গলবার অভিযান পরিচালনা করেন।অভিযানে পরিবেশ সংরক্ষণ আইনে দখলদার অজিউল্লাহ ও ইসমাইল খানকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা অর্থদন্ড করেন। ৭দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি স্বার্থ সংরক্ষণে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক তোতা মিয়া,পুলিশ সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net