1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় রেড ক্রিসেন্টের আধুনিক মানের ভবন নির্মান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার   চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার

মাগুরায় রেড ক্রিসেন্টের আধুনিক মানের ভবন নির্মান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোঃ সাইফুল্লাহ;
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৩৯৩ বার

মাগুরায় জেলা রেড ক্রিসেন্ট ইউনিটে একটি আধুনিক মানের ভবন নির্মান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

০৪ জুন শনিবার দুপুরে মাগুরা জেলা ইউনিট কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মোহাম্মদ আব্দুস সালাম।
রেড ক্রিসেন্ট সোসাইটির মাগুরা জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান বিমল শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য মন্জুরুল ইসলাম, মাগুরা জেলা পরিষদের প্রশাসক ও মাগুরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আজম।

বিশিষ্ট সমাজ সেবক খন্দকার আবু আনসার নাজাত আশা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটির মাগুরা জেলা ইউনিটের সেক্রেটারী শিকদার শফিকুল ইসলাম বাদশা।
বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটির মাগুরা জেলা ইউনিটের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রানা আমির উসমান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির মাগুরা জেলা ইউনিটের অন্যতম সদস্য ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, রেড ক্রিসেন্ট সোসাইটির মাগুরা জেলা ইউনিটের সদস্য ও মহম্মদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম মোছাঃ বেবী নাজনীন, রেড ক্রিসেন্ট সোসাইটির মাগুরা জেলা ইউনিটের অন্যতম সদস্য শিকদার কামাল হোসেন, বিশিষ্ট চিকিৎসক মোঃ মাসুদুল হক,রেড ক্রিসেন্ট সোসাইটির মাগুরা জেলা ইউনিট অফিসার তাসলিমা খাতুন(সহকারী পরিচালক) রেড ক্রিসেন্ট সোসাইটির মাগুরা জেলা ইউনিটের সদস্য মুন্সি জামিরুল ইসলামসহ আরো অনেকে।
মতবিনিময় সভায় দ্রুত সময়ের মধ্যে মাগুরাতে আধুনিক মানের একটি বহুত্বের ভবন নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net