1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে অপরিকল্পিত রাস্তা নির্মাণের কারণে পানি বন্দি কয়েক হাজার মানুষ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

মীরসরাইয়ে অপরিকল্পিত রাস্তা নির্মাণের কারণে পানি বন্দি কয়েক হাজার মানুষ

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৮১ বার

মীরসরাই উপজেলার ৫নং ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি বেশ কিছুদিন যাবৎ। কাদের মোহন সড়কের প্রায় ১ কিলোমিটার সড়ক পানি নিচে ডুবে থাকায় চলাচলের বিঘ্ন ঘটছে। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে।

সরোজমিনে গিয়ে দেখা যায়, আজমপুর থেকে মহুরী প্রজেক্ট সড়কের পাতাকোট এলাকায় সংযোগ সড়কের পশ্চিম দিকে কাদের মোহন সড়ক পানির নিচে। নারী পুরুষ সবাই ঘর থেকে বাহির হয়ে ডুবন্ত রাস্তা দিয়ে হাঁটছে। সামান্য বৃষ্টিতে ডুবে যায় সড়কটি সহ পাশের কয়েকটি গ্রাম। জানা যায় বিগত দিনে এখানে কখনো পানি জমেনি।

স্থানীয়দের অভিযোগ সম্প্রতি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) কর্তৃপক্ষ উন্নয়ন সংস্কার এর জন্য কাদের মোহন সড়ক নিয়ে বেজা কর্তৃপক্ষ রাস্তাটি সম্পসারণ করছে। কিন্তু রাস্তাটি সম্পসারণ করা হলেও পানি নিস্কাশনের কোন ব্যবস্থা রাখা হয়নি। প্রতিদিন সড়কের পাশে অবস্থিত আবু হুরায়রা (রা:) মাদ্রাসা ও আবু হুরায়রা জামে মসজিদের শতশত ছাত্র-ছাত্রী ও মসজিদের মুসল্লিরা রাস্তা দিয়ে চলাচল করে থাকে। যা বর্তমান বর্ষা মৌসুমে চলাচলা অত্যান্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে।

এই ব্যপারে স্থানীয় ইউপি সদস্য জাহেদুল ইসলাম বলেন, রাস্তাটি সম্পসারণের কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় অতিরিক্ত পানি কারণে রাস্তা,শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর ডুবে সমস্যাটা স্থায়ী হয়ে দাঁড়িয়েছে।
অভিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান খোকন কনস্ট্রাকশন এর ইঞ্জিনিয়ার মোঃ রুবেল জানান, আমাদের কাজের ড্রয়িংয়ে একটি কালভার্ট আছে। স্থানীয়দের অভিযোগের বিষয়টি বিবেচনা করে সুবিধা জন স্থানে কালভার্টটি স্থাপন করার জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করবো।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, স্থানীয়দের অভিযোগ এর ভিত্তিতে জায়গাটি পরিদর্শন করেছি। বেজা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সুষ্ঠু সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net