1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে চোরাইকৃত ৭টি মোটরসাইকেল সহ ৩ সদস্য গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী

মীরসরাইয়ে চোরাইকৃত ৭টি মোটরসাইকেল সহ ৩ সদস্য গ্রেফতার

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৩৩৯ বার

মীরসরাইয়ে ৭টি চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মীরসরাই থানারা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন।
আটককৃত আসামিরা হলেন, জোরারগঞ্জের খিরমুরারী এলাকার নিজাম উদ্দিনের পুত্র ইকবাল হোসেন রুবেল, মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়া টোলা এলাকার নুরের ছাপার পুত্র আবদুল্লা আল নোমান (২০) এবং ফেনী জেলার লেমুয়া এলাকার সাহাব উদ্দিনের পুত্র ইসমাইল।

পুলিশের দেয়া তথ্য মতে, গত ২০ জুন মধ্যরাতে মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়া টোলা এলাকা থেকে বিল্ডিং ঘরের (কাচারি ঘর) তালা কেটে ১টি ডিসকাভার মোটরসাইকেল এবং একই দিন ওই এলাকার মোরশেদ আলমের বসতঘর থেকে ১টি পালসার মোটরসাইকেল চুরি হয়ে যায়। এ ঘটনায় ডিসকাভার মোটরসাইকেল মালিক মেহেদী হাসান বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে তদন্ত পূর্বক প্রথমে ইকবাল হোসেনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে চুরি হওয়া ডিসকাভার সহ আরও ৭টি চুরিকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত আরো দুজনকে গ্রেফতার করা হয়।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, ডিসকাভার চুরির ঘটনায় মেহেদী হাসান মামলা দায়ের করলে তদন্ত সাপেক্ষে প্রথমে ইকবাল হোসেন রুবেলকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের রংগিপাড়া এলাকা থেকে চুরি হওয়া ডিসকাভার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এসময় আটককৃত আসামির দেওয়া তথ্য মতে ঘটনার সাথে জড়িত নোমান ও ইসমাইল নামের আরও দুজনকে আটক করা হয় এবং ৭টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে তাদের সাথে জড়িত আরো ৪ জনের নাম প্রকাশ পেয়েছে তাদের বিষয়ে তদন্ত এবং গ্রেফতার কার্যক্রম চলমান রয়েছে।
আটককৃত আসামিদের আজ সোমবার চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net